মিসরকে উড়িয়ে দ্বিতীয় রাউন্ডের পথে স্বাগতিক রাশিয়া

মিশরকের হারিয়ে রাউন্ড অফ সিক্সটিন অনেকটাই নিশ্চিত করে ফেলেছে রাশিয়া। পরপর দুই ম্যাচ হেরে বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেছে সালাহদের। গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগতিকদের জয় ৩-১ গোলের।

প্রথম ম্যাচে সৌদি আরবকে ৫-০ গোলে উড়িয়ে দেয়ার পর মিসরের বিপক্ষে ফেভারিট হিসেবেই নেমেছিল রাশিয়া। তবে মোহাম্মদ সালাহর প্রথম বিশ্বকাপ ম্যাচ হওয়ায় আলোর অনেকটা জুড়ে ছিলেন মিসরিয় তারকা। তবে নিজ নামের প্রতি সুবিচার করতে পারেননি।

বিরতির পরই মিসরের দুর্ভাগ্যের কারণ হয়ে দেখা দেন আহমেদ ফাহতি। ক্লিয়ার করতে গিয়ে বরং নিজেদের জালেই বল জড়িয়ে এগিয়ে দেন রাশিয়াকে।

প্রতিপক্ষের কাছ থেকে গোল উপহার পেয়ে আগুণ ধরে যায় রাশান বারুদে। ফেরনান্দেজের অ্যাসিস্ট থেকে স্কোর লাইন ২-০ করেন চেরিশেভ।

তিন মিনিট পর জিউবার গোল রাশিয়ার জয় প্রায় নিশ্চিত করে ফেলে।

৭৩ মিনিটে ভিএআরের সুবিধা পায় মিসর। পেনাল্টি পায় সফরকারী দল। স্পট কিক থেকে স্বান্তনার গোল পেতে অবশ্য ব্যর্থ হননি হালের সেনসেশন সালাহ।

তারকা খেলোয়াড় হলেও দলের দুই ম্যাচ হারে প্রথম রাউন্ড শেষেই হয়তো দর্শক বনে যেতে হবে সালাহকে।