গ্রুপপর্বের শেষ দিন সমীকরণ মেলানোর চ্যালেঞ্জ গ্রুপ এইচে। শেষ ষোলোর লড়াইয়ে টিকে আছে জাপান-কলম্বিয়া-সেনেগাল। সামারায় কলম্বিয়ার প্রতিপক্ষ সেনেগাল। ভোলগাগ্রাদে টেবিল শীর্ষে থাকা জাপানের প্রতিপক্ষ প্রতিযোগিতা থেকে ছিটকে পড়া পোল্যান্ড। ম্যাচ দুটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
জাপানের কাছে প্রথম ম্যাচে হারের ধাক্কা কাটানো গেছে পোল্যান্ডের বিপক্ষে। কলম্বিয়ার শেষ ষোলোর আশা টিকে থেকেছে ফ্যালকাওদের ফিনিশিংয়ে। গ্রুপপর্বের শেষ দিকে এবার কলম্বিয়ার মনোযোগ সমীকরণের মারপ্যাঁচে।
সেনেগালের বিপক্ষে জয়ের বিকল্প নেই হোসে পেকারম্যানের শিষ্যদের। ডেভিড অসপিনা আর মিডফিল্ডার আগুইলারের চোটে অস্বস্তি আছে। ভরসার কেন্দ্রে হামেস রদ্রিগেজ। দ্বিতীয় ম্যাচে তাকে একাদশে পেয়ে ৪-৫-১ ফরমেশনে ফিরে গিয়েছিল কলম্বিয়া। রদ্রিগেজের দুই অ্যাসিস্টে কক্ষপথে থেকেছে ২০১৪ আসরের কোয়ার্টার ফাইনালিস্টরা।
পোল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ভাগ্যের সহায়তা ছিল তবে দ্বিতীয় ম্যাচে জাপানের সাথে কৌশলের লড়াইয়ে সমানে সমান সেনেগাল। বল পজেশনে ঘাটতি রয়েছে সেনেগাল লড়াইতে থেকেছে কুশলী ফুটবলে।
এর আগে দক্ষিণ অ্যামেরিকান কোন দলের সাথে জেতা হয়নি সেনেগালের। কোচ সিসের পরিকল্পনার কেন্দ্রে সাদিও মানে তবে তিন বিভাগেই রয়েছে পরীক্ষিত ফুটবলার।
রাশিয়া মিশন শুরু করেছিল আন্ডার ডগ তকমা নিয়ে। কিন্তু প্রথম দুই ম্যাচের পারফর্মেন্সে হিসেবে নিকেশ পালটে দিয়েছে ব্লু সামুরাই। গ্রুপ চ্যাম্পিয়ন হবার লড়াইতে এগিয়ে থাকা জাপানের প্রতিপক্ষ, প্রতিযোগিতা থেকে ছিটকে পড়া পোল্যান্ড। হেড টু হেডেও পিছিয়ে এশিয়ান প্রতিপক্ষের তুলনায়।
কোচ আকিরা নিশিনোর আস্থার কেন্দ্রে শক্তিশালী মাঝমাঠ। ছন্দে আছেন বরুশিয়া ডর্টমুন্ড মিডফিল্ডার শিনজি কাগাওয়া। প্রথম জাপানিজ খেলোয়াড় হিসেবে তিন ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েছেন কেইসুকে হোন্ডা। সবশেষ তিন ম্যাচে তিন গোল করেছেন আরেক মিডফিল্ডার তাকাশি ইনুই।
অন্যদিকে পরপর তিন বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ার লজ্জা পোল্যান্ডের। সান্ত্বনার জয় চায় শেষ ম্যাচে।
/এম-আই/