সমাপনীর প্রহর গুনছে গ্রেটেষ্ট শো অন আর্থ। এক মাসের দীর্ঘ লড়াইয়ের ইতি ঘটবে ফ্রান্স-ক্রোয়েশিয়া ফাইনাল দিয়ে। বিদায়ী অনুষ্ঠানে মস্কোর লুঝনিকি স্টেডিয়াম সাজবে ভিন্ন রূপে। মার্কিন গায়ক নিকি জ্যাম আর উইল স্মিথের গানে মাতবে ৮১ হাজার দর্শক।
ছোট আয়োজন দিয়ে শুরু হয়েছিল ফুটবলের সবচেয়ে বড় আসর। উদ্বোধনী অনুষ্ঠানে গেয়েছিলেন রবি উইলিয়ামস-আইদা গারিফুলিনা। রাশিয়ান সংস্কৃতির আদলে চলেছিল আধ ঘন্টার অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে বলার মতো চমক ছিলোনা।
এরপর কেটে গেছে ত্রিশ দিন। বিদায়ের ক্ষণ গুনছে রাশিয়া বিশ্বকাপ। গন্তব্যের ভাবনায় বিভোর স্বপ্নের সোনালি ট্রফি।
ব্রাজিল বিশ্বকাপের সমাপনীতে মঞ্চ মাতিয়েছিলেন শাকিরা। লা লা লা গানে মোহিত করেছিল দর্শকদের। এবার মঞ্চ মাতাবেন উইল স্মিথ আর নিকি জ্যাম। গ্রেটেষ্ট শো অন আর্থের উদ্বোধনীতে ছিলেন না। তবে সমাপনীতে ঠিকই থাকছেন থিম সংয়ের দুই গায়ক।
যুক্তরাষ্ট্রের গায়ক নিকি জ্যাম বলেন, বিশ্বকাপে পারফর্ম করতে চেয়েছিলাম। এটা আমার অনেকদিনের স্বপ্ন ছিল। আমি একদিকে আনন্দিত আবার কিছুটা চিন্তিত।
যুক্তরাষ্ট্রের অভিনেতা-গায়ক উইল স্মিথ বলেন, ফুটবল পৃথিবীর সবচেয়ে বড় স্পোর্টিং ইভেন্ট। এখানে আসার ব্যাপারে যখন আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, আমি দ্বিতীয়বার ভাবিনি। এই বৈশ্বিক আসরের অংশ হতে পেরে আমি আনন্দিত।
ম্যাড়ম্যাড়ে উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে সমালোচনা হয়েছে। সমাপনীতে চমক রাখছে আয়োজনা রাশিয়া।
/এমবি/