সৌম্য-সাব্বিরদের মতো তরুণরা বারবার ব্যর্থ হচ্ছেন ধারাবাহিকতা অর্জনে। তাতে নিয়মিত সাফল্য পাচ্ছে না বাংলাদেশ। তাইতো তরুনদের নিয়েই বেশি কাজ করতে চান ব্যাটিং পরামর্শক নেইল ম্যাকেঞ্জি। শিক্ষা দিতে চান টেকনিকে ভরসা রেখে রান তোলার। রোডসের সাথে পার্টনাশিপ গড়ে সাফল্য আনতে চান টাইগার ক্রিকেটে।
লঙ্কান সামারাভিরা ডাগ আউট ছাড়ার পর ব্যাটিং পরামর্শ নিয়োগ দিতে ঘাম ঝড়েছে বিসিবি কর্তাদের। অবশেষে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মাঝ পথে পাওয়া গেছে নেইল ম্যাকেঞ্জিকে। দ্বিতীয় ওয়ানডতে দলের সাথে যোগ দিয়ে-ই দেখেছেন পরাজয়। তার আগে ভরাডুবি হয়েছে টেস্টে। তবে মাশরাফীদের সিরিজ জয়ে শুরুটা ভাল হয়েছে। ২০১৯ বিশ্বকাপের ভাল ফল পেতেইতাকে নিয়ে এসেছে বিসিবি। নিজের দায়িত্ব ভালভাবেই জানেন এ্ই প্রোটিয়া। বেশি কাজ করতে চান সাব্বির-সৌম্য-লিটনদের মতো তরুনদের নিয়ে।
বাংলাদেশের ব্যাটিং পরামর্শক নেইল ম্যাকেঞ্জি বলেন, সিনিয়ররা ভাল ভাবেই জানেন তাদের দায়িত্ব। ওদের টেকনিক্যাল কাজের সাথে, আমি বেশি কাজ করতে চায় যারা আন্তর্জাতিক অঙ্গনে স্টাগল করছে তাদের নিয়ে। নিজেদের টেকনিকে ভরসা রেখে কিভাবে রান তোলা যায় সেই শিক্ষা দিতে চায়।
হেড কোচের চেয়ারের পরিবর্তন এসেছে। রোডসের সাথে কম্বিনেশন তৈরি করে টাইগার ক্রিকেটকে আনতে চান পরিবর্তন। ওয়ানডের সাফল্য টেস্ট ও টি-টোয়েন্টিতে নিয়ে আসার ব্যাপারেও আশাবাদি এই পরামর্শক।
বাংলাদেশের ব্যাটিং পরামর্শক নেইল ম্যাকেঞ্জি আরো বলেন, ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত আপাতত আছি। ভাল করায় লক্ষ্য। নতুন কোচিং স্টাফ এসেছে। রোডস ভাল কোচ। আশা করি ওর সাথে কম্বিনেশন করে সাফল্য আনতে পারব।
প্রোটিয়া জার্সিতে ৫৮টেস্ট, ৬৪ ওয়ানডে, ২ টি-টোয়েন্টি খেলেছেন ম্যাকেঞ্জি। তার কাছ থেকে সেরাটা নেয়ার চেষ্টাই করবেন লিটন-শান্ত-সোহানদের সাথে তামিম-সাকিবরা।
/এম-আই/