বঙ্গবন্ধু গোল্ডকাপে গ্রুপ পর্বের সব ম্যাচ হচ্ছে সিলেটে। ১ থেকে ৬ অক্টোবর হবে ম্যাচগুলো। সেমিফাইনাল ও ফাইনাল হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। এরই মধ্যে চারটি দেশকে চূড়ান্ত করেছে বাফুফে। এক সপ্তাহের মধ্যে নিশ্চিত হবে আরও দুই দল।
প্রতি বছর বঙ্গবন্ধু গোল্ডকাপ আয়োজনের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ বাফুফে। সূচির সমন্বয় হচ্ছে না ফিফা ও এএফসির সঙ্গে। গত ২২ বছরে হয়েছে মাত্র চারটি টুর্নামেন্ট।
এক বছর বিরতি পর ১ অক্টোবর মাঠে গড়াচ্ছে পঞ্চম বঙ্গবন্ধু গোল্ডকাপ। সিলেট ও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে এবারের আসর। দুই ভেন্যুতে টুর্নামেন্টের ছয় দল লড়বে দুই গ্রুপে। গ্রুপ পর্বের ছয়টি ম্যাচই হচ্ছে সিলেটে।
স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নেপাল, ফিলিস্তিন ও ফিলিপাইন নিশ্চিত। আসিয়ান, মধ্য, পূর্ব ও পশ্চিম এশিয়ার আরও কয়েকটি দলের সঙ্গে কথা চলছে বাফুফের। এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত হবে আরও দুই দেশ।
বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনাল ১২ অক্টোবর।