সাকিবের আঙুলের ইনফেকশনের জন্য ফিজিও থিলান চন্দ্রমোহনকে দায়ী করতে রাজি নন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। মাহবুব আনামের মতে খেলা ছাড়াও অন্য কোনো কারণেও ইনফেকশন হতে পারে। অথচ একদিন আগেই ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান থিলানকে দাঁড় করিয়েছিলেন কাঠগড়ায়।
আঙুলের চোটের উন্নত চিকিৎসার জন্য মেলবোর্নে সাকিব। চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছেন টাইগার অলরাউন্ডার। ৭২ ঘণ্টা শেষে জানা যাবে চিকিৎসকের মন্তব্য। ভালো খবর, ইনফেকশনের অবস্থা দিনকে দিন ভালোর দিকে যাচ্ছে।
তবে আঙুলে হঠাৎ ইনফেকশন কেন এ নিয়ে সমালোচনা থেমে নেই। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান দায়ী করেছিলেন ফিজিও থিলান চন্দ্রমোহনকে। তবে বিসিবির প্রধান নির্বাহী ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ফিজিওকে দায় দিতে চান না।
ক্রিকেটারদের চোট নিয়ে দুশ্চিন্তায় বোর্ড। সামনে ব্যস্ত সূচি, এজন্য শতভাগ ফিট স্কোয়াড প্রয়োজন। এদিকে, সৌম্য, মিঠুনদের লঙ্গার ভার্সনের পারফর্মেন্স দেখার জন্য আফগান ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলার অনুমতি দেয়নি বোর্ড।
১৫ অক্টোবর জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্প শুরু। সাকিব-তামিমকে পাওয়া যাচ্ছে না। গুঞ্জন আছে বিশ্রাম দেয়া হতে পারে মাশরাফী-মুশফিককেও।
/এইচ.এ/