বঙ্গবন্ধু গোল্ডকাপের দুই সেমিফাইনাল কক্সবাজারে

সিলেট পর্ব শেষে বঙ্গবন্ধু গোল্ডকাপের দ্বিতীয় ধাপ কক্সবাজারে। এখানে হবে দুটি সেমিফাইনাল। এরইমধ্যে কক্সবাজার পৌঁছে গেছে দলগুলো।

বিমান বন্দরে ফুরফুরে মেজাজে দেখা গেছে মামুনুল-জামাল ভুঁইয়াদের। মঙ্গলবার প্রথম সেমিফাইনালে ফিলিপাইনের মুখোমুখি হবে তাজিকিস্তান। পরদিন বাংলাদেশ খেলবে শক্তিশালী ফিলিস্তিনের বিপক্ষে। কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে দুটি ম্যাচই শুরু দুপুর আড়াইটায়।

গ্রুপ পর্বে লাওসকে এক গোলে হারায় বাংলাদেশ। পরের ম্যাচে দারুন খেলেও ফিলিপাইনের কাছে ১ গোলে হেরে যায় স্বাগতিকেরা।

/এইচ.এ/