পাকিস্তানের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে পড়লেন মার্টিন গাপটিল

পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজের স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন নিউজিল্যান্ড ওপেনার মার্টিন গাপটিল। ইনজুরির কারণে খেলতে পারবেন না এই হার্ড হিটিং ওপেনার।

ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণির ম্যাচে পায়ে ব্যাথা পান গাপটিল। তার ইনজুরি সারতে ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগবে বলে ধারনা করা হচ্ছে। ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ থেকে ছিটকে পড়লেন গাপটিল।

ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে নাম ছিল দলের সিনিয়র এই ক্রিকেটারের। ৩১ অক্টোবর থেকে আরব আমিরাতে, পাকিস্তানের বিপক্ষে ৩ টি-টোয়েন্টি, ৩ ওডিআই ও ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড।

/এম-আই/