বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপের বি গ্রুপে বাংলাদেশ। গ্রুপের বাকি দুই দল আরব আমিরাত ও কিরগিজস্তান। প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের সফলতা চায় বাফুফে। প্রতিবছর এই টুর্নামেন্ট করার প্রতিশ্রুতি দিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
বছরের শুরুতে বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ডকাপ আয়োজনের ঘোষণা দিয়েছিলো ফেডারেশন। তারই ধারাবাহিকতায় রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনে উন্মোচন করা হলো টুর্নামেন্টের লোগো।
বাংলাদেশ সহ এশিয়ার ছয়টি দেশ অংশ নিচ্ছে প্রথম আসরে। গ্রুপ বিতে বাংলাদেশের সাথে আছে আরব আমিরাত ও কিরগিস্তান। আর গ্রুপ এর তিন দল, তাজিকিস্তান, মঙ্গোলিয়া ও লাওস।
অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এই টুর্নামেন্টের মাধ্যমে বাংলাদেশের নারীদের এগিয়ে যাওয়ার বার্তা পুরো বিশ্ব পাবে, আশা তাঁর।
বঙ্গবন্ধু গোল্ডকাপের সফলতার ধারাবাহিকতায় এই টুর্নামেন্টও প্রতিবছর আয়োজনের প্রতিশ্রুতি বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের। আন্তর্জাতিক টুর্নামেন্টটিকে সফলভাবে আয়োজন করতে চায়, স্পন্সর প্রতিষ্ঠান কে স্পোর্টস।
২২ এপ্রিল শুরু হবে, ফাইনাল ৩ মে। ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
/এমবি/