আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্ব ধরে রাখল ভারত

তৃতীয়বারের মত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতল ভারত। তাদের রেটিং পয়েন্ট একশ ষোল। পুরস্কার হিসেবে ট্রফি ও দশ লাখ ডলার জিতেছে কোহলির দল।

গত এক বছর ঘরের মাঠে দুর্দান্ত ছিল ভারত, হারিয়েছে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে। তবে দেশের বাইরে হয়েছে মিশ্র অভিজ্ঞতা। ইংল্যান্ডে গিয়ে হেরেছে ৪-১ ব্যবধানে। হতাশা ভুলে অস্ট্রেলিয়ার মাটিতে ২-১ এ সিরিজ জিতে এসেছে কোহলিরা।

আগের দুই বছর টেস্ট চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থানে ছিলো সাউথ আফ্রিকা। এবার তাদের সরিয়ে দুইয়ে উঠে এসেছে নিউজিল্যান্ড। ছয় নম্বরে শ্রীলঙ্কা, সাতে আছে পাকিস্তান। আট, নয় ও দশে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ এবং জিম্বাবুয়ে।

/এম-আই/