বিশ্বকাপ বাছাইয়ে প্রথম পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ লাওস

২০২২ কাতার বিশ্বকাপ ফুটবল বাছাইয়ের প্রথম পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ লাওস। আগামী জুনের ৬ তারিখ হবে প্রথম লেগ। পরে ১১ জুন মাঠে গড়াবে দ্বিতীয় লেগ।

বাছাই পর্বে খেলার জন্য মালয়েশিয়ার কুয়ালালামপুরে লটারির মাধ্যমে ফিফা র‍্যাঙ্কিংয়ে এশিয়ার নিচের দিকে ১২ দেশের ভাগ্য নির্ধারিত হয়।

সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে লাওসের নাম ওঠে। হেড টু হেডে এর আগে দুবারের দেখায় ১ হারের বিপরীতে ১ বার ড্র করে জেমি ডে'র দল। গেল বছরে ২-২ গোলের ড্র-তে আত্মবিশ্বাসী লাল-সবুজ। জয় দিয়ে পরের রাউন্ড নিশ্চিত করতে চায় বাংলাদেশ।

/এম-আই/