আফগানিস্তান বলেই বাংলাদেশ আরো বেশি সতর্ক। তাদের স্পিন অ্যাটাক নিয়ে দুশ্চিন্তা নেই টাইগারদের, জানিয়েছেন মোহাম্মদ মিঠুন। এদিকে, সাইফুদ্দিনের চোট নিয়ে ভালো খবর দিতে পারেননি মিনহাজুল আবেদীন নান্নু।
মুজিব, রাশিদ, নাবিরা প্রতিপক্ষের জন্য আতংকের নাম। বিশ্বসেরা ব্যাটিং লাইনআপ ভারতকেও কাঁপিয়ে দিয়েছে আফগান স্পিনাররা। এই স্পিন ট্রায়ো বাংলাদেশকে সতর্কবার্তা দিয়ে রাখলো। মাস্টউইন ম্যাচে তাদের চ্যালেঞ্জ নিতে হবে তামিম, সাকিব, মুশফিকদের। পাশাপাশি পুরো দল নিয়েও সতর্কতা থাকছে টাইগারদের।
সাইফুদ্দিনের চোট নিয়ে জট খুলছে না৷ অস্ট্রেলিয়া ম্যাচে পাওয়া যায়নি টাইগারদের সফল বোলারকে। আফগানিস্তান ম্যাচের আগে পাওয়া যাবে কিনা, নির্ভর করছে ফিজিওর রিপোর্টের ওপর। ভালো খবর, সুস্থ হয়ে ওঠছেন মোসাদ্দেক।
টানা খেলায় দশ ক্রিকেটারের বিশ্রাম মিলেছে। তবে নিজেদের তৈরি করতে হ্যাম্পশায়ার বোলে ঝালিয়ে নিয়েছেন মাশরাফী, সাব্বির, মিঠুর, সৈকত ও রাহি।
/এম-আই/