পাকিস্তানের বিপক্ষে আজ মাঠে নামছে নিউজিল্যান্ড

আসরে সবচে সফল নিউজিল্যান্ড। এখনও হারের মুখ দেখেনি। পাকিস্তানের বিপক্ষে জয় মানে অনেকটা নিশ্চিত বিশ্বকাপের সেমি ফাইনাল। অন্যদিকে, শেষ চারের খেলতে বাকি তিন ম্যাচেই জয় চাই পাকিস্তানের। হারলে পড়তে হবে নানা হিসাব নিকাশে। বার্মিংহ্যামের এজবাস্টনে খেলা শুরু বেলা সাড়ে তিনটায়।

আসরের সবচে ধারাবাহিক দলের সাথে আনপ্রেডিকটেবল দলের লড়াই। যে নিউজিল্যান্ডকে সেমির সমীকরনের বাইরে রাখা হচ্ছিল তারা এখনও অপরাজিত। সরফরাজের পাকিস্তানের জার্নিও- ঐতিহ্য মেনে। শুরুটা ছন্নছড়া, হতাশার দিয়ে। এক আমির ঝলকে আশা বাঁচিয়ে রেখেছে। প্রতিপক্ষ বিবেচনায় সেমির পথ ভাল ভাবেই খোলা রয়েছে ৯২-চ্যাম্পিয়নদের।

তিন ডিপার্টমেন্টে দুর্দান্ত উইলিয়ামসনের দল। মানরু, গাপটিল, রেইথামরা ধারাবাহিক না হলেও, স্তম্ভ হয়ে রয়েছেন উইলিয়ামসন। আলোতে না আসলেও, সাপোর্টিং রোলে ভাল ভূমিকা রাখছেন টেইল-গ্রান্ডহোম। বোল্ট সুইয়ের ভয় ধরিয়ে যাচ্ছেন অন্যদিতে গতিতে পাকিস্তানবে বধ করতে প্রস্তুত ফার্গুসন, হ্যানরি ও নিশাম। স্পিনার, রিস্ট স্পিনারদের দাপটের কথা বলে হলেও, নিউজিল্যান্ড সিমাররা প্রমাণ করে যাচ্ছে ইংশিল কন্ডিশনে পেইসারার রাজ করতে পারেন।

দলের লড়াইয়ে ব্যক্তিগত দ্বৈরথ থাকবে আমির ও উইলিয়ামসনের। ১৫ উইকেট নিয়ে উইকেট শিকারের তালিকাতে দুইয়ে আমির। সর্বোচ্চ রান সংগ্রহকের তালিকায়র উপরের দিকে কিউই অধিনায়ক।

ম্যাচের শুরুতে বৃষ্টির সম্ভাবনা নেই। দ্বিতীয় ইনিংসে কিছু সময়ের জন্য হালকা বৃষ্টি হতে পারে যাতে ম্যাচ পরিত্যক্ত হওয়ার কোন শঙ্কা নেই।

বাকি দুই ম্যাচ অস্ট্রেলিয়া ও স্বাগতিক ইংল্যান্ড। অনিশ্চয়তা না বাড়িয়ে, এই ম্যাচেই সেমি নিরাপত্ত দূরত্বে যেতে চাইছেন কেন উইলিয়ামসন। অন্যদিকে, বাংলাদেশ-আফগান মোকাবেলার আগে এই ম্যাচ ডু অর ডাই পাকিস্তানের। বাকি তিন ম্যাচেই জয় মানে সেমি অনেকটা নিশ্চিত পাকিস্তানের।

/এইচ.এ/