উইম্বলডনের নারী এককের দুই সেমিফাইনাল হয়েছে একপেশে। দাপট দেখিয়ে ফাইনালে উঠেছেন সেরিনা উইলিয়ামস ও সিমোনা হালেপ। শিরোপা লড়াই শনিবার।
রেকর্ড ২৪ গ্র্যান্ড স্লাম জয় থেকে এক ধাপ দূরে সেরিনা উইলিয়ামস। শেষ চারের লড়াইয়ে বার/বোরা স্ত্রাই/কোভা কোন প্রতিদ্বন্দ্বীতা গড়তে পারেননি। ৫৯ মিনিটে ম্যাচ জিতেছেন সেরিনা। মার্কিন তারকার জয় ৬-১, ৬-২ গেমে। এদিকে প্রথম সেমিতে ইউক্রেনের এলিনা ভিতো/লিনাকে হারাতে কষ্ট হয়নি সিমোনা হালেপের।
ম্যাচ জিততে লেগেছে এক ঘন্টা ১৩ মিনিট। ৬-১, ৬-৩ গেমের জয়ে পৌঁছেছেন ফাইনালে। উইম্বলডনে এটাই হালেপের প্রথম ফাইনাল।
//এম-এম//