শ্রীলঙ্কা সিরিজে খালেদ মাহমুদ সুজনকেই হেড কোচের দায়িত্ব দিতে চায় বিসিবি। ছুটি বাতিল করে নিল ম্যাকেঞ্জি আসতে না চাইলে তার জায়গায় ব্যাটিং পরামর্শকের কাজ করবেন ভারতীয় ওয়াসিম জাফর। শ্রীলঙ্কা সিরিজের জন্য দলও সাজিয়ে রেখেছেন নির্বাচকেরা, বোর্ড সভাপতির সুবজ সংকেত মিললেই দল ঘোষণা, জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান।
টিম টাইগার্সের কোচিং স্টাফের বড় অংশই এখন আর দলের সঙ্গে নেই। শ্রীলঙ্কা সিরিজের তাই জোড়াতালি দিয়ে কাজ সারতে হবে বিসিবিকে। ওয়ালশের জায়গায় চাম্পাকা রামানায়েকেই থাকবেন দায়িত্বে। খালেদ মাহমুদ সুজন সামলাবেন হেড কোচের দায়িত্ব।
হঠাৎ চূড়ান্ত হওয়া সিরিজে নিল ম্যাকেঞ্জিকেও না পাওয়ার শঙ্কা আছে। বিশ্বকাপের আগেই ছুটি চেয়ে রেখেছিলেন টাইগারদের ব্যাটিং কনসালেটেন্ট। শেষ পর্যন্ত তাকে পাওয়া না গেলে ভারতীয় ওয়াসিম জাফরকে দেয়া হবে এই দায়িত্ব। তবে ফিল্ডিং কোচ রায়ান কুক যোগ দিচ্ছেন দলের সঙ্গে।
সাকিব-লিটন যাচ্ছেন না দলের সঙ্গে। তাদের বিকল্পও খুঁজে বের করেছে নির্বাচকেরা। বোর্ড সভাপতির সঙ্গে আলোচনা শেষে দেয়া হবে চূড়ান্ত স্কোয়াড।
১৭ জুলাই শুরু হবে ক্যাম্প, লঙ্কা জয়ের মিশন নিয়ে তারা ফ্লাইটে বসবে ২০ জুলাই।
//এম-এম//