শ্রীলঙ্কা সফরের ঠিক আগে চোট সমস্যা টাইগার স্কোয়াডে। হ্যামিস্ট্রিংয়ের চোটে পড়েছেন মাশরাফী, দলের সঙ্গে যাচ্ছেন না অধিনায়ক। সাকিব আর মাশরাফীর অনুপস্থিতিতে নেতৃত্বে তামিম ইকবাল খান। সাইফুদ্দিনও ছিটকে গেছেন দল থেকে, বিকল্প হিসেবে ডাক পেয়েছেন তাসকিন আহমেদ ও ফরহাদ রেজা।
বিকেলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন নিজের চোটের উন্নতির কথা। শ্রীলঙ্কা সিরিজ কেমন হবে এসব প্রশ্নের উত্তরও দিয়েছেন মাশরাফী। জানিয়েছেন এটাই হতে পারে দলের সঙ্গে তার শেষ বিদেশ ট্যুর। কিন্তু ভাগ্যদেবীর মনে হয় অন্য চিন্তা ছিলো। অনুশীলনে চোট পেয়েছেন মাশরাফী, ছিটকে পড়েছেন শ্রীলঙ্কা সফর থেকে।
মাশরাফী নেই, সাকিব ছুটিতে, দলের নেতৃত্ব দিবেন কে? দায়িত্ব এখন তামিমের কাঁধে। সাইফুদ্দিনও চোটের কারণে যেতে পারছেন না দলের সঙ্গে। মাশরাফী-সাইফুদ্দিনের জায়গায় দলে ঢুকছেন তাসকিন ও ফরহাদ রেজা।
বিশ্বকাপ ব্যর্থতার পর দুই দলই ঘুরে দাঁড়াতে মরিয়া। নিদাহাস ট্রফির পর বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে এখন উত্তাপ থাকে আগের চেয়ে বেশি। মাশরাফীর বিশ্বাস এসব চাপ কাটিয়ে সিরিজে সাফল্য পাবে বাংলাদেশ।
লঙ্কা সিরিজ ছাপিয়ে আরও দূরে চোখ মাশরাফীর। ২০২৩ বিশ্বকাপের জন্য এখন থেকে পরিকল্পনা সাজানোর পক্ষে তিনি। বলছেন জাতীয় দলে চেয়ে বয়সভিত্তিক আর এ দলের নজর বাড়াতে।
যেই তামিমের সামনে রানে ফেরার চ্যালেঞ্জ তাকে এখন সামলাতে হবে দলের ভার। তাও আবার এমন দলে যেখানে থাকছেন না মাশরাফী ও সাকিব। কঠিন চ্যালেঞ্জে জিততে টাইগারদের দিতে হবে শতভাগ।
/এম-আই/