এএফসি চ্যাম্পিয়নশিপে হার দিয়ে মিশন শুরু বাংলাদেশের

তহুরা খাতুনের ব্যর্থতায় এএফসি চ্যাম্পিয়নশিপে হার দিয়ে মিশন শুরু অনূর্ধ্ব-১৬ মেয়েদের। স্বাগতিক থাইল্যান্ডের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। দুই অর্ধে দুটি সহজ সুযোগ মিস করেছেন তহুরা। ম্যাচশেষে ফিনিশিং দূর্বলতা নিয়ে হতাশা প্রকাশ করেছেন কোচ গোলাম রব্বানি ছোটন।

চোনবুরিতে প্রথম পরীক্ষা থাইল্যান্ড শক্তিমত্তা আর গ্যালারির সমর্থনে এগিয়ে স্বাগতিকেরা। আত্মবিশ্বাস সঙ্গী বাংলাদেশের। গোলের সহজ সুযোগ এসেছিল ডি বক্সে গোলকিপারকে একা পেয়েও ব্যর্থ তহুরা খাতুন। সহজ অ্যাংগেল থেকে বল জালে পাঠাতে পারেনি বাংলাদেশ নাম্বার টেন।

থাই মেয়েদের গতির সঙ্গে তাল মেলাতে হিমশিম খেয়েছে লাল-সবুজ রক্ষণ। সেট পিসে বারেবারে ভয় ধরিয়েছে প্রতিপক্ষ। তবে ভাগ্য পাশে ছিল মারিয়াদের। গোলশূন্য প্রথমার্ধে দুই দলের আক্ষেপ। বিরতি থেকে ফিরেও নিয়ন্ত্রণ থাইল্যান্ডের। সেট পিসে সাফল্য এলো ম্যাচের ৫৯ মিনিটে। প্রমথংমির দারুন ফ্রি কিক জাল খুঁজে নিল চেয়ে দেখলেন গোলকিপার রুপনা চাকমা।

গোল শোধের সহজ সুযোগ নষ্ট করেছেন তহুরা, আবারও ফিনিশিংয়ে গলদ। ডি বক্সে ঢুকে গোলকিপারকে একা পেয়েও লক্ষ্যভ্রষ্ট তার শট। ব্যবধান দ্বিগুন হতে পারত পেনাল্টি মিসে স্কোরলাইন থেকে যায় ১-০।

৭১ শতাংশ বল দখলে স্পষ্ট থাইল্যান্ডের দাপট, কিন্তু ফলাফল বাংলাদেশের পক্ষে যেতে পারত। তহুরার দুই মিস সাজেদার একটা দিনশেষে হারের হতাশা লাল-সবুজের। বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী জাপানের মুখোমুখি হবে মারিয়ার দল।

/এসআইএস/