ভুটানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে কাল মাঠ নামবে বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়। বিশ্বকাপ বাছাইপর্বে কাতার ও ভারত ম্যাচের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেয়ার পরিকল্পনা হেড কোচ জেমি ডের।
বাছাই মিশনের প্রথম ম্যাচে তাজিকিস্তানে আফগানিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ। স্কোয়াডে পরীক্ষিত ফুটবলারদের ওপর আস্থা রাখছেন জেমি ডে। সাফ অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বেশীরভাগ সদস্যেকে রাখা হয়েছে দলে। আক্রমণাত্মক ফুটবলে ভুটান বাধা পার হতে চান জামাল ভুঁইয়া। রক্ষণ সামলে আক্রমণে যাবার পরামর্শ হেড কোচ জেমি ডের। অন্যদিকে, ঘরের মাঠে বাংলাদেশকে ফেভারিট বলছেন ভুটান কোচ পেমা। পুরো শক্তির দল না পেলেও, রিজার্ভ বেঞ্চের সামর্থ্যে আস্থা রাখছে ভুটান ম্যানেজমেন্ট। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর।
/এমবি/