লেগ স্পিনার আক্ষেপ দূর করতে কঠোর হয়েছে বিসিবি। বিপিএলের আগেই জাতীয় ক্রিকেট লিগে নজর ম্যানেজমেন্টের। রিশাদ-লিখনদের না খেলানোয় রংপুর ও ঢাকা কোচকে তলব করা হয়েছে। লেগ স্পিনার তুলে আনতে বিসিবির এমন পদক্ষেপকে ইতিবাচক মনে করছেন সাবেকরা। আফতাব-তারেক আজিজরা বলছেন, এই প্রক্রিয়ায় বয়সভিত্তিক দলের কোচেরা পারেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে।
এনসিএলে চট্টগ্রাম বিভাগের ডাগ আউটে আফতাব আহমেদ। নতুনদের চ্যালেঞ্চ দিতে পছন্দ করেন সাবেক এই ক্রিকেটার। মিনহাজুল আবেদিন আফ্রিদিকে নিয়ে ঝুঁকি নিয়েছেন প্রথম ম্যাচে। আস্থার প্রতিদান দিয়ে, এ লেগ স্পিনার নিয়েছেন তিন উইকেট। সুযোগ পেয়েছেন তানভির হায়দার-ও।
তবে রিশাদ ও অভিজ্ঞ লিখনকে সুযোগ দেয়া হয়নি। এতেই খেপেছেন বিসিবি সভাপতি। বরখাস্ত করা হয়েছে ঢাকা ও রংপুর বিভাগের দুই কোচকে। লেগ স্পিনার খোঁজার মিশনে বিসিবির এমন কঠোর অবস্থানকে ইতিবাচক ভাবে নিচ্ছেন সাবেকরা।
শুধু ঘরোয়াতে ম্যাচ খেলানো নয়। লেগ স্পিনার গড়ে তুলতে দরকার বয়সভিত্তিক দলগুলোতে মনোযোগ বাড়ানো। বিসিবির কোচদের আরও গুরুত্ব দিয়ে কাজ করতে বলছেন আফতাব আহমেদ।
বিপিএলে প্রতি দলের একাদশেও খেলবেন একজন লেগস্পিনার। আর এতে খুব দ্রুত লেগস্পিনার না পাওয়ার হাহাকার শেষ হবে টাইগার ক্রিকেট থেকে বিশ্বাস আফতাব ও তারেকের।
/এম-আই/