ভারতের ঘরোয়া অ্যাথলেটিকসে রোববার ৪০০ মিটার দৌড়ে স্বর্ণ জিতেছিলেন বাংলাদেশের জহির রায়হান। এবার সাফল্য এসেছে হাইজাম্পে। অন্ধ্র প্রদেশে জুনিয়র অনূর্ধ্ব-২০ জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের মাহফুজুর রহমান শুভ।
লাফিয়ে ২ দশমিক এক-শূন্য মিটার উচ্চতা অতিক্রম করে সেরা হন বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলিট মাহফুজুর। গত আগস্টে অনুষ্ঠিত জাতীয় সামার চ্যাম্পিয়িনশিপে ২ দশমিক এক-পাঁচ মিটার লাফিয়ে নতুন জাতীয় রেকর্ডসহ স্বর্ণ জিতেছিলেন মাহফুজুর।
আগামী সাউথ এশিয়ান গেমসে আরো ভালো করার প্রত্যয় তার। ভারতের বিশেষ আমন্ত্রণে বাংলাদেশের ৫ জন অ্যাথলিট অংশ নিচ্ছেন এই চ্যাম্পিয়নশিপে।
/এম-আই/