করোনার প্রকোপ শেষ হলেই বঙ্গবন্ধু গেমসের নতুন তারিখ

মহামারী করোনার প্রকোপ শেষ হলেই বঙ্গবন্ধু গেমসের নতুন তারিখ ঠিক করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশেই যেভাবে গেমস স্থগিত হয়েছে তেমনি তার নির্দেশনা মেনেই হবে নতুন দিনক্ষন বলে জানিয়েছেন বিওএ উপ মহাসচিব আশিকুর রহমান মিকু।

আরেক উপ মহাসচিব আসাদুজ্জামান কোহিনুর বলছেন, বাজেটের বেশীরভাগ ব্যয় হয়ে যাওয়ায় অর্থ সংকট কাটাতে করনীয় ঠিক হবে বিওএ'র আগামী সভায়।

মুজিববর্ষ উপলক্ষ্যে এবার জাকজমকভাবেই আয়োজনের কথা ছিল বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস-২০২০। আর তাই লোগো উন্মোচনের পরও অপেক্ষায় ছিল চুড়ান্ত আয়োজনের। কিন্তু করোনার থাবায় এলোমেলো হয়েছে সব পরিকল্পনা।

জরুরী বৈঠক ডেকে গেমস স্থগিতের ঘোষণা দিতে বাধ্য হন অলিম্পিক এ্যাসোসিয়েশনের মহাসবি সৈয়দ শাহেদ রেজা। এরপর টোকিও অলিম্পিক পিছিয়ে যাওয়ায় পুরোদমে অচল হয়ে পড়ে বিওএ।

মার্চের ৮ তারিখ প্রথম করোনা রোগী সনাক্তের পর ১২ই মার্চ স্থগিত হয়, ৭ বছর পর হতে যাওয়া বাংলাদেশ গেমসের ৯ম আসর। কিন্তু এরপর থেকে বিওএ স্থবির হয়ে পড়ায় গেমস কবে হবে তা নিয়ে তৈরি হয় এক ধোয়াশা।

গেমস স্থগিতে তৈরি হয়েছে অর্থনৈতিক সমস্যাও। মোট বাজেটের ৫০ থেকে ৬০ ভাগ টাকা ইতোমধ্যেই অনুশীলনের কাজে ব্যয় হয়ে গেছে। এখন নতুন তারিখ ঠিক হলে প্রস্তুতি নিতে হবে নতুনভাবে। তখন তৈরি হবে অর্থ সংকট। পরবর্তী সভায় করণীয় বের করতে চায় বিওএ।

জাকজমকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে উদ্বোধনের কথা ছিল এবারের বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের। কিন্তু করোনার প্রকোপে তা শেষে।

/এসআইএস/