ঘরে বসেই নিজেদের প্রস্তুত রাখছেন তামিম ও মুশফিকরা। তাই সুরক্ষা বজায় রেখেই মাঠে ক্রিকেট ফেরাতে চায় আইসিসিও। পরিবর্তন আসতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ম কানুনে। আর ঘরোয়া ক্রিকেট ফেরানোর জন্য কাজ শুরু করেছে বোর্ড এবং প্রাথমিকভাবে চলছে অনুশীলনের ছক তৈরির কাজও।
নভেল করোনাভাইরাসের সবশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করে গাইডলাইন প্রস্তুত করেছে আইসিসি। সামাজিক, ঘরোয়া আর আন্তর্জাতিক তিনটা দিক বিবেচনা করে ধীরে ধীরে ক্রিকেটে ফেরার রূপরেখা তৈরি করা হয়েছে।
আর এমন পরিস্থিতি বুঝে তাতে আসবে নানা পরিবর্তন। ঘরোয়া ক্রিকেট ফেরার কাজটা পুরোপুরি বোর্ড ও দেশগুলোর সরকারের। তবে আন্তর্জাতিক সিরিজে থাকছে পরিবর্তন।
বিদেশে খেলতে গেলে ক্রিকেটার ও স্টাফদের থাকতে হবে ১৪ দিনের কোয়ারেন্টিনে। এমনকি দলের সাথে থাকবেন মেডিকেল সদস্যও। টি-টোয়েন্টির জন্য ৫ থেকে ৬ সপ্তাহ, ওয়ানডে-টেস্টের ফিরতে ৬ থেকে ৮ সপ্তাহ সময় দিতে হবে প্রস্তুতি আর সংক্রমন থেকে সুরক্ষার জন্য।
ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াতে সীমিত আকারে অনুশীল হয়েছে। এশিয়ার কোনো দেশ এখনো সেপথে হাঁটতে পারেনি। শ্রীলঙ্কার অবস্থা সবার চেয়ে ভাল। তারা শুরু করলে সেখান থেকে ধারণা নিয়ে এগোতে পারবে অন্যরা। আর সংক্রমনের উর্ধ্বমূখি থাকা অবস্থায় ক্রিকেট ফেরানোর কাজ শুরু করার সম্ভাবনাও নেই বললেই চলে। তবে সব কিছুর আগে দরকার সরকারী সবুজ সংকেত।
অনুশীলের শুরুতে চারটা ধাপ অনুসরন করতে হবে টাইগারদের। প্রথমে একা একা এরপর দুই-থেকে তিনজন, তারপর দশজনের কম এক সাথে করতে পারবেন আর শেষ ধাপে দলীয় অনুশীলন।
/এসআইএস/