বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হচ্ছে আজ শুক্রবার (৭ জানুয়ারি)। উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স। মিরপুরে খেলা শুরু দুপুর আড়াইটায়।
দল নিয়ে নানা সমালোচনায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জাতীয় দলের তারকা আফিফ হোসেনকে বাদ দিয়ে অধিনায়কের দায়িত্ব উঠেছে ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ শুভাগত হোমের কাঁধে। উদ্ধোধনী ম্যাচে জয়ের লক্ষ্যে নামবে সিলেট স্ট্রাইকার্সও।
এদিকে দিনের আরেক ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের লড়াই রংপুর রাইডার্সের বিপক্ষে। শুরুর দিকে বিদেশি খেলোয়াড়দের সাথে পাচ্ছে না রংপুর। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে শক্তিশালী দল গড়েছে রংপুর।
/এম.এস/