তুর্কমেনিস্তানের জালে বাংলাদেশের মেয়েদের গোল উৎসব

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে হারিয়ে উড়ন্ত শুরু বাংলাদেশের। ৪-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে লাল-সবুজের মেয়েরা।

শুক্রবার (১০ মার্চ) রাজধানীর কমলাপুরের বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক বাংলাদেশ। যদিও গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৪৫ মিনিট পর্যন্ত। প্রথমার্ধের শেষ মুহূর্তে দলকে লিড পাইয়ে দেন আকলিমা খাতুন। জটলা থেকে গোল করে দলকে এগিয়ে নেন তিনি।

দ্বিতীয়ার্ধের জোড়া পূর্ন করেন লাল-সবুজের এই স্ট্রাইকার। ৭৯ মিনিটে স্বাগতিকদের হয়ে তৃতীয় গোল স্বপ্না রানীর। ম্যাচের ৮১ মিনিটে আবারো তুর্কমেনিস্তানের জাল কাঁপান স্বপা রানী। ৪-০'তে এগিয়ে ছোটনের মেয়েরা। ম্যাচে ফেরার কোন সুযোগ পায়নি তুর্কমেনিস্তান। বড় জয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল স্বাগতিক বাংলাদেশ। গোল খরায় থাকা প্রথমার্ধের ইনজুরি টাইমে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন দারুণ ফর্মে থাকা ফরোয়ার্ড আকলিমা। স্বপ্না রানীর কর্নারের বল সফরকারী গোল রক্ষক ফিস্ট করলেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। এসময় বক্সে জটলা থেকে নিখুঁত টোকায় গোল করেন আকলিমা।

বিরিতর পর ম্যাচের ৭১ মিনিটে ফের গোল করে বাংলাদেশকে দ্বিগুণ ব্যবধানে পৌঁছে দেন আকলিমা। ডান দিক থেকে ইতি খাতুনের ক্রস নিখুঁত ভলিতে জালে জড়ান স্বাগতিক স্ট্রাইকার।

এরপর স্বাগতিকদের আগ্রাসন আরও বেড়ে যায়। ম্যাচের ৮০তম মিনিটে ইতি খাতুনের ক্রসে বক্সের ভেতর হেডে লক্ষ্যভেদ করেন স্বপ্না রানী। পরের মিনিটে বক্সের বাইরে থেকে স্বপ্নার জোড়ালো শট তুর্কমেনিস্তানের এক ডিফেন্ডারের পায়ে লেগে জালে জড়ালে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিক বাংলাদেশ।

এর আগে বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে ইরানের কাছে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হেরে গিয়েছিল মধ্য এশিয়ার দল তুর্কেমেনিস্তান। আজকের এই পরাজয়ে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেল তারা।

আগামী ১২ মার্চ রোববার (১২ মার্চ) একই ভেন্যুতে ইরানের মোকাবেলা করবে বাংলাদেশ। সেরা দলটি পরের পর্বে খেলার সুযোগ পাবে। এই মুহূর্তে দুই দলের পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে রয়েছে ইরান। সুতরাং সেরার আসন নিশ্চিত করতে হলে রোববার ইরানকে অবশ্যই হারাতে হবে আকলিমা খাতুনদের। অপরদিকে ড্র করতে পারলেই পরের রাউন্ড নিশ্চিত হবে র‌্যাংকিংয়ে অনেকটাই এগিয়ে থাকা ইরানের।

উল্লেখ্য ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের মেয়েদের অবস্থান ১৪০তম। অপরদিকে ইরান ৬৮তম এবং তুর্কমেনিস্তান ১৩৭তম অবস্থানে রয়েছে।

/ই.হ/