সব জল্পনা-কল্পনা শেষ। গতকাল শুক্রবার ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের মধ্যকার ফাইনাল দিয়ে শেষ হয়েছে এবারের বিপিএল। শিরোপা নির্ধারণী ম্যাচে চিটাগংকে ৩ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল।
একদিকে চ্যাম্পিয়নের তকমা, এর সঙ্গে বড় অর্থ প্রাপ্তিও হয়েছে বরিশালের। ফ্র্যাঞ্চাইজিটি আড়াই কোটি টাকা অর্থ পুরস্কার পেয়েছে। আর রানার্স আপ চিটাগং পেয়েছে দেড় কোটি টাকা।
শুধু চ্যাম্পিয়ন আর রানার্স আপ দলই নয়, অর্থ পুরস্কার পেয়েছে তৃতীয় ও চতুর্থ সেরা দলও। তৃতীয় সেরা হওয়া দল খুলনা টাইগার্স পেয়েছে ৬০ লাখ টাকা। আর চতুর্থ সেরা দল রংপুর রাইডার্সকে দেওয়া হয়েছে ৪০ লাখ টাকা।
শুধু দল নয়, ব্যক্তিগত সেরার পুরস্কারও দেওয়া হয়েছে গতকাল। সবমিলিয়ে টুর্নামেন্টের শেষ দিনে গতকাল ৫ কোটি ৩১ টাকার অর্থ পুরস্কার দেওয়া হয়েছে।
এক নজরে দেখে নেওয়া যাক, কে কোন পুরস্কার জিতেছেন:
ক্যাটাগরি | দল/খেলোয়াড় | প্রাইজমানি |
চ্যাম্পিয়ন | ফরচুন বরিশাল | ২ কোটি ৫০ লাখ |
রানার্স আপ | চিটাগং কিংস | ১ কোটি ৫০ লাখ |
তৃতীয় সেরা দল | খুলনা টাইগার্স | ৬০ লাখ |
চতুর্থ সেরা দল | রংপুর রাইডার্স | ৪০ লাখ |
ম্যান অব দ্য ফাইনাল | তামিম ইকবাল | ৫ লাখ |
ম্যান অব দ্য টুর্নামেন্ট | মেহেদী হাসান মিরাজ | ১০ লাখ |
ইমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট | তানজিদ হাসান তামিম | ৩ লাখ |
সর্বোচ্চ রান সংগ্রাহক | মোহাম্মদ নাঈম শেখ | ৫ লাখ |
সর্বোচ্চ উইকেট শিকারি | তাসকিন আহমেদ | ৫ লাখ |
সেরা ফিল্ডার | মুশফিকুর রহিম | ৩ লাখ |