ব্যথায় নেট ছাড়লেন মুশফিক, খেলতে পারবেন মিরপুর টেস্ট?

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পিএম

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে চিন্তার ভাঁজ বাংলাদেশ দলে! মিরপুরে অনুশীলন করতে গিয়ে আঙুলে চোট পেয়েছেন দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলন চলছিল পুরোদমে। ঠিক তখনই নেট বোলারের করা একটি বাউন্সার এসে আঘাত করে মুশফিকের ডান হাতের তর্জনীতে। চোট পাওয়ার পরপরই ব্যথায় নেটের পাশে বসে পড়েন তিনি। পরে সেখান থেকে উঠে এসে চেয়ারে বসে প্রাথমিক চিকিৎসা নেন।

জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলামের তত্ত্বাবধানে চলে তাঁর শুশ্রূষা। প্রায় ২০ মিনিট চিকিৎসা নেওয়ার পর আঙুলে টেপ পেঁচিয়ে ড্রেসিংরুমে ফিরে যান মুশফিক। তবে এরপর আর অনুশীলনে ব্যাট হাতে দেখা যায়নি তাঁকে। তাঁর চোটের প্রকৃত অবস্থা সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

কিন্তু সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আশার বাণী শুনিয়েছেন মুশফিকের খেলা নিয়ে। কিন্তু শেষ মুহূর্তে অভিজ্ঞ এই ক্রিকেটারকে নিয়ে টিম ম্যানেজমেন্ট কোনো ঝুঁকি নিতে না চাইলে একাদশে সাজাতে বিকল্প পথে হাটতে হবে।

মুশফিক খেলতে না পারলে একাদশে সুযোগ পাওয়ার দৌড়ে থাকতে পারেন তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিক। 

তবে এখনো পরিষ্কার নয়, মুশফিকের চোট কতটা গুরুতর। প্রথম টেস্টে তাঁকে পাওয়া যাবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন। অপেক্ষা করতে হবে টসের আগ পর্যন্ত।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে দুই দলের অধিনায়কের কাছেই উইকেট নিয়ে প্রশ্ন করা হয়েছিল। কেউই স্পষ্ট জানেন না কেমন হতে যাচ্ছে মিরপুরের উইকেট। অনেকের ধারণা মিরপুরে ফিরছে আবারও সেই স্পিন জাল।  
কিন্তু সেই পরিস্থিতি থেকে শাদাব খান ও হারিস রউফের দৃঢ়তায় অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচটা জিতে যায় পাকিস্তান। দুজনে মিলে দশম উইকেট জুটিতে ৮৯ রান তুলে পাকিস্তানকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। সে পথে...
ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে গতকাল সকালেও জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে কাজ করেছেন আশরাফুল। তবে দিনের শেষভাগে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে আশরাফুলকে অব্যাহতির সিদ্ধান্ত জানানো হয়। এরপর...
এই টেস্টে দর্শকদের জন্য গ্যালারিতে বিনামূল্যে প্রবেশ ও খেলা দেখার সুযোগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
সরকারকে বিব্রত করতেই পুলিশ মহপদির্শকের (আইজিপি) ক্রসফায়ার নিয়ে বক্তব্য বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে জ্বালানি আমদানিতে অতিরিক্ত ৪০ লাখ ডলার ব্যয় হয়েছে। এমন পরিস্থিতিতে বিকল্প উৎস হিসেবে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে চায় সরকার বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী। তবে...
জাতীয় গ্রিডে বিপর্যয়ের প্রায় ৩ ঘণ্টা পর কারিগরি ক্রুটি মেরামত হওয়ায় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। পাওয়ার গ্রিড জানিয়েছে, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি শুরু হয়েছে। এর আগে মঙ্গলবার...
এক দশকে জাপানে রপ্তানি ৩৫ শতাংশ বাড়লেও আমদানির গতি কম। তবে, বিশ্বব্যাংক কিংবা প্রধান উন্নয়ন সহযোগীরা পিছিয়ে থাকলেও, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কেবল জাপানই দিয়েছে নতুন ঋণের বড় প্রতিশ্রুতি। দুই...
লোডিং...

এলাকার খবর