বাংলাদেশের ক্রিকেট: ২০২৬-এ কী কী আছে?

২০২৫ সালকে কালের গহ্বরে বিদায় জানিয়ে এসেছে নতুন বছর-২০২৬। বছর নতুন হলেও বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে ব্যস্ততা আগের মতোই থাকবে। এ বছর বাংলাদেশে সিরিজ খেলতে আসবে পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, ওয়েস্ট ইন্ডিজের মতো দল।

অন্যদিকে বাংলাদেশ দল সিরিজ খেলতে যাবে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডের পাশাপাশি সাউথ আফ্রিকা সফর করবে। এছাড়া ফেব্রুয়ারি-মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ দল।

মেয়েদের জাতীয় দল এ বছর শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া সফর করবে। এছাড়া জানুয়ারি-ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলবেন নিগার সুলতানা জ্যোতিরা। বাছাইপর্ব পেরোতে পারলে জুন-জুলাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ নারী দল।

এক নজরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের চলতি বছরের সূচি দেখে নিন-

 

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ

ছেলেদের ক্রিকেট:

  • টি-টোয়েন্টি বিশ্বকাপ

ফেব্রুয়ারি-মার্চ

 

  • পাকিস্তানের বাংলাদেশ সফর*

২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি (মার্চ-এপ্রিল)

 

  • নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর*

২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি (এপ্রিল)

 

  • অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর

৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি (জুন-জুলাই)

 

  • বাংলাদেশের জিম্বাবুয়ে সফর

২ টেস্ট, ৫ ওয়ানডে (জুলাই)

 

  • বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর

২ টেস্ট (আগস্ট)

 

  • বাংলাদেশের আয়ারল্যান্ড সফর*

৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি (আগস্ট)

 

  • ভারতের বাংলাদেশ সফর*

৩ ওয়ানডে (সেপ্টেম্বর)

 

  • ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর*

২ টেস্ট (অক্টোবর-নভেম্বর)

 

  • বাংলাদেশ দলের সাউথ আফ্রিকা সফর

২ টেস্ট, ৩ ওয়ানডে (নভেম্বর-ডিসেম্বর)

 

 

 

মেয়েদের ক্রিকেট:

  • টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব

জানুয়ারি-ফেব্রুয়ারি

 

  • টি-টোয়েন্টি বিশ্বকাপ

জুন-জুলাই

 

  • শ্রীলঙ্কার বাংলাদেশ সফর

৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি (এপ্রিল)

 

  • বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফর

৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি (অক্টোবর)

 

  • বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর

৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি (ডিসেম্বর)


*সূচি নির্ধারিত নয়।