সাউথ আফ্রিকা সিরিজ

ওয়ানডেতে ফিরছেন না নাহিদ রানা!

লম্বা সময় ধরে ইনজুরির কারণে মাঠের বাইরে নাহিদ রানা। চিকিৎসার জন্য দেশের বাইরেও গিয়েছেন বাংলাদেশের এই স্পিডস্টার। দীর্ঘ বিরতি দিয়ে অবশেষে ফুল রানআপে বোলিং শুরু করেছেন রানা। 

আর তাতেই প্রশ্ন উঠেছে, তবে কী সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরছেন রানা? 

জানা গেছে, ওয়ানডে সিরিজ দিয়েই ঝুঁকি নিতে চাচ্ছে না বিসিবি। আরও এক সপ্তাহ নাহিদ রানার ওয়ার্কলোড ভালো করে ম্যানেজ করতে চায় ক্রিকেট বোর্ড।

ম্যাচ খেলার জন্য রানা পূর্ণ ফিটনেস ফিরে পেলেই তাঁকে সাউথ আফ্রিকা যাওয়ার গ্রিন সিগন্যাল দেবে বিসিবির মেডিক্যাল বিভাগ। বিসিবির এক সূত্র জানিয়েছে, সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে রানাকে না দেখা যাওয়ার সম্ভাবনায় বেশি। তবে টি-টোয়েন্টি সিরিজে এই স্পিডস্টারের খেলার জোর সম্ভাবনা আছে।

আগামী ১ ডিসেম্বর সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। ১০ ডিসেম্বর থেকে শুরু হবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।