সাউথ আফ্রিকার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। ১৫ সদস্যের স্কোয়াডে একাধিক পরিবর্তন এনেছে ক্রিকেট বোর্ড। লম্বা সময় পর স্কোয়াডে ফিরেছেন ওপেনার নাঈম শেখ, সেই সঙ্গে দলে প্রত্যাবর্তন হয়েছে ২০২৩ সালে সর্বশেষ ওয়ানডে খেলা ইয়াসির আলী রাব্বির।
আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাজে পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন ও নুরুল হাসান সোহান।
দক্ষিণ আফ্রিকা সিরিজের ৩ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ আগামী ১ ডিসেম্বর। এই সিরিজ দিয়েই ওয়ানডের অধিনায়কত্ব শুরু করবেন লিটন দাস।
সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন, তাওহীদ হৃদয় (সহঅধিনায়ক), ইয়াসির আলী রাব্বি, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।