৫২ বলে ডাবল সেঞ্চুরি, এক ইনিংসে ২৮ ছক্কা

সুরিয়াভানসির ব্যাটে চুরমার যত রেকর্ড

২৮ বলে সেঞ্চুরি! ৪০ বলে এক শ পঞ্চাশ, ৫২ বলে ডাবল সেঞ্চুরি- ক্রিকেটের ২২ গজে এমন ঘটনা কখনো দেখেছেন। স্বপ্ন নয়, এবার বাস্তবেই এমন ঐতিহাসিক ইনিংস খেলে তোলাপাড় ফেলে দিয়েছেন ভারতের বৈভব সুরিয়াভানসি। 

রাইজিং স্টার্স এশিয়া কাপে আরব আমিরাতের বিপক্ষে ৫৩ বলে ২০৪ রানের ইনিংসে একের পর একে ভেঙেছেন সব বিশ্বরেকর্ড।

কাতারের দোহায় রেকর্ডবুক চুরমারের শুরুটা প্রথমে সেঞ্চুরি দিয়েই করেন সুরিয়াভানসি। ১৬ বলে ফিফটির পর ১৪ ছক্কা ও ৪ চারে ২৮ বলে সেঞ্চুরি, ক্রিকেটের ইতিহাসে লিস্ট এ ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এটি। এর আগে ২৯ বলে সেঞ্চুরি করে এই রেকর্ডের মালিক ছিলেন অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক।

ভারতের ১৫ বছরের বিস্ময়বালক লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েই থামেননি।

৫২ বলে ডাবল সেঞ্চুরি সুরিয়াভানসির।  

রাইজিং এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তাণ্ডব চালিয়ে গড়েছেন একাধিক রেকর্ড।

চার-ছক্কার ঝড়ে দ্রুততম সেঞ্চুরি পর ভেঙেছেন দ্রুততম ১৫০ রানের রেকর্ডও। ৬ চার-২০ ছক্কায় ৪০ বলে ১৫০ রান করে ভাঙেন আরেকটি রেকর্ড। এখানেই থামেননি সুরিয়াভানসি। 

বিশ্ব ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিরল ইতিহাসও গড়েছেন এই বাঁহাতি ব্যাটার। ৭ চার-২৮ ছক্কায় ৫২ বলে ডাবল সেঞ্চুরি করে নিজেকে ইতিহাসের পাতায় নিয়ে যান সুরিয়াভানসি। 

এই ডাবল সেঞ্চুরির মধ্য দিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির আগের রেকর্ডকেও পেছনে ফেলেছেন। এতদিন নিউজিল্যান্ডের চ্যাড বায়োসের ১০৩ বলের ডাবল সেঞ্চুরি ছিল সবার শীর্ষে। 

এমন কীর্তির ম্যাচে ২৮ ছক্কায় লিস্ট এ ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডও ভেঙেছেন সুরিয়াভানসি। এর আগের রেকর্ডটি ছিল ২৩ ছক্কা হাঁকানো অস্ট্রেলিয়ান ওপেনার ডার্সি শর্টের। অস্ট্রেলিয়া ঘরোয়া ক্রিকেটে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে এই রেকর্ড গড়েছিলেন এই বাঁহাতি।

সুরিয়াভানসির এমন রেকর্ড ইনিংসের দিনে আরব আমিরাতকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। আমিরাতের দেয়া ২৫০ রানের লক্ষ্য মাত্র ১৪.২ ওভারেই টপকে যায় ভারত।