৩ ঘন্টায় অলআউট বাংলাদেশ, তৃতীয় দিনে যাবে সেঞ্চুরিয়ন টেস্ট? 

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পিএম

জোহানেসবার্গ টেস্টের পর আবারও হতাশ করল বাংলাদেশ। সেঞ্চুরিয়নে প্রথম ইনিংসে ৩৩.৩ ওভারে মাত্র ৯১ রানে গুটিয়ে গেছে নাজমুল হোসেন শান্তর দল। বৃষ্টির কারণে ম্যাচের প্রথম সেশনের খেলা হয়নি।

টস হেরে বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে পাত্তাই পায়নি, মাত্র ৩ ঘণ্টায় অলআউট যায় পুরো দল।

ইনিংসের দ্বিতীয় ওভারে মার্কো ইয়ানসেনের বলে মাত্র ২ রান করে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। শুরুতেই উইকেট হারালেও আরেক ওপেনার মাহফিজুল রবিন ও মুমিনুল হকের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

এ দুজন মিলে দলীয় রান ৪০ পার করলেও এনরিখ নরকিয়ার গতিতে ফের ছন্দপতন হয় বাংলাদেশের। 

৩ বলের ব্যবধানে রবিন-শান্তকে ফেরান নরকিয়া। সাউথ আফ্রিকান এই পেসারের তোপের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। একের পর এক আসা-যাওয়ার মিছিল শুরু হয় বাংলাদেশের ব্যাটারদের। 

মুমিনুল-তাওহীদ হৃদয়-লিটন কেউই নামের প্রতি সুবিচার করতে পারেননি। সাউথ আফ্রিকার পেসারদের দাপটে মাত্র ৯১ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। সর্বোচ্চ ২৩ রান আসে ওপেনার মাহফিজুল রবিনের ব্যাট থেকে। 

সাউথ আফ্রিকার হয়ে ৩টি করে উইকেট নেন রাবাদা-ইয়ানসেন।

সাউথ আফ্রিকার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। ১৫ সদস্যের স্কোয়াডে একাধিক পরিবর্তন এনেছে ক্রিকেট বোর্ড। 
লম্বা সময় ধরে ইনজুরির কারণে মাঠের বাইরে নাহিদ রানা। চিকিৎসার জন্য দেশের বাইরেও গিয়েছেন বাংলাদেশের এই স্পিডস্টার। দীর্ঘ বিরতি দিয়ে অবশেষে ফুল রানআপে বোলিং শুরু করেছেন রানা। 
সাউথ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ  টেস্টে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। তবে এমন বড় ব্যবধানে হারের পরও বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রাপ্তি জায়গা দেখছেন। 
ক্রিকেটের ঐতিহাসিক ভেন্যু লর্ডসে টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ-নেপাল। আগামী বছরের ৩ জুন নেপালের বিপক্ষে ঐতিহাসিক এই ম্যাচে মাঠে নামবে টাইগাররা। মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)...
মার্কিন নৌ অবরোধ ভাঙতে বেশ কয়েকটি তেলবাহী জাহাজের বহর পাঠানোর পরিকল্পনা করছে ইরান। এর আগে, অবরোধ মোকাবিলায় সামরিক শক্তি ব্যবহারের অধিকার রয়েছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র...
রাজধানীর লালবাগে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের পর দেয়ালধসে ফায়ার সার্ভিসের দুই ফায়ার ফাইটার আহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ইসলামবাগ নদীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
পিরোজপুরের বেকুটিয়া সেতুতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শান্ত (২৪) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সেতুর কাউখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করছে। প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর