পরিবারকে না জানিয়ে মুশফিকের অবসর, কেন এমন সিদ্ধান্ত?

বিসিবির বোর্ড সভা শেষে সভাপতি তামিম ইকবালের কিছু সিদ্ধান্ত জানানোর কথা ছিল। কিন্তু মিরপুরে আজ সেসবের কিছুই হয়নি, তামিম দিলেন এক বিস্ময়কর ঘোষণা। বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম আর জাতীয় দলের হয়ে খেলবেন না। মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচই হবে মুশফিকের শেষ ম্যাচ- তামিমের এমন ঘোষণায় শেষ হলো তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারের।

আগামী ফেব্রুয়ারিতে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড। ১৪ ফেব্রুয়ারি মিরপুরে শুরু হবে প্রথম টেস্ট। সেখানেই শেষবার নামবেন মুশফিক।

তবে মুশফিকের এমন হঠাৎ বিদায়ে প্রশ্ন উঠেছে, অভিজ্ঞ এ ক্রিকেটার কেন ছন্দে থাকার পরও বিদায় নিলেন?

মুশফিকের অবসরের সিদ্ধান্তের ব্যাপারে জানতে ইনডিপেনডেন্ট টেলিভিশন থেকে যোগাযোগ করা হলে মুশফিকের বাবা জানান, তিনি ছেলের অবসরের বিষয়টি মাত্র শুনলেন। এ ব্যাপারে মুশফিক কোনো কিছুই জানাননি পরিবারকে।

মুশফিকের এমন হঠাৎ সিদ্ধান্ত প্রশ্ন তুলেছে কোনো চাপ থেকেই কি এমন বিদায়? সাম্প্রতিক সময়ে মুশফিকের পারফরম্যান্সও তাঁর পক্ষেই কথা বলছে। চলতি বছরে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিক।

অবসরের কারণ এখন জানা না গেলেও হয়তো মুশফিক নিজ মুখেই একদিন এসবের উত্তর দেবেন। 

মুশফিকের টেস্ট অভিষেক হয়েছিল ২০০৫ সালে, লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে। ২২ বছরের ক্যারিয়ারের পর সেই ইংল্যান্ডের বিপক্ষেই মিরপুরে শেষ হবে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটের অধ্যায়। 

দীর্ঘ ক্যারিয়ারে ১০৮ টেস্ট খেলেছেন মুশফিক, যেখানে নামের পাশে ৩টি ডাবল সেঞ্চুরি ও ১৪টি সেঞ্চুরিতে ৩৮.৮০ গড়ে করেছেন ৭০৬২ রান।