মেয়েদের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ 

সবাইকে চমকে দিয়ে রেকর্ডের চূড়ায় উত্তর কোরিয়া

ক্রীড়াঙ্গনে খুব বেশি অংশগ্রহণ করতে দেখা যায় না দেশটিকে। অথচ কঠোর নিয়মনীতির মধ্যে থাকা উত্তর কোরিয়াই এবার মেয়েদের বয়সভিত্তিক ফুটবলে নিজেদের তৃতীয় বিশ্বকাপ জিতে জার্মানি ও যুক্তরাষ্ট্রের পাশে বসেছে। 

কলম্বিয়ার বোগাতাতে গতকাল রাতে জাপানকে ১-০ গোলে হারিয়ে তৃতীয়বারের মতো অনূর্ধ্ব-২০ ফিফা নারী ফুটবল বিশ্বকাপের শিরোপা জিতেছে উত্তর কোরিয়া। ম্যাচে প্রথমার্ধের ১৫ মিনিটেই শিরোপা নির্ধারণী গোলটি করেন উত্তর কোরিয়ার চো ইল সন।

 
বিশ্বকাপে এটি ছিল চো ইল সনের ষষ্ঠ গোল। এ গোলের মাধ্যমে চো ইল সন টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন, পেয়েছেন গোল্ডেন বুট।

অনুর্ধ্ব-২০ নারী ফুটবল বিশ্বকাপের সর্বোচ্চ তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ও যুক্তরাষ্ট্র। জাপানকে হারানোর  মাধ্যমে ২০০৬ ও ২০১৬ সালের পর এবারও শিরোপা জিতে তাদের ছুঁয়ে ফেলল উত্তর কোরিয়াও। সেই সঙ্গে এই বিশ্বকাপের যৌথভাবে সর্বাধিক শিরোপা জয়ের তালিকায় চলে গিয়েছে দেশটি।
 
এদিকে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণি ম্যাচে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র।