বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচগুলো কবে কোথায়

দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে কাতারে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপেও অন্যতম ফেবারিট হিসেবেই মাঠে নামবে লিওনেল স্কালোনির দল।

বিশ্বকাপ ধরে রাখার মিশনে আর্জেন্টিনা পড়েছে ‘জে’ গ্রুপে। সঙ্গী হিসেবে আলবিসেলেস্তেরা পেয়েছে আফ্রিকার দেশ আলজেরিয়া, ইউরোপের দেশ অস্ট্রিয়া ও এশিয়ার দেশ জর্ডানকে।

বিশ্বকাপ ১১ জুন শুরু হলেও আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু হবে ১৭ জুন সকাল ৭টায়। কানসাস সিটিতে ওই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া। আলবিসেলেস্তেদের পরের দুটি ম্যাচ অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে।

এক নজরে দেখে নিন, গ্রুপ পর্বে আর্জেন্টিনার ম্যাচের সূচি:

তারিখ

ম্যাচ

ভেন্যু

বাংলাদেশ সময়

জুন ১৭

আর্জেন্টিনা–আলজেরিয়া

কানসাস সিটি

সকাল ৭টা

জুন ২২

আর্জেন্টিনা–অস্ট্রিয়া

ডালাস

রাত ১১টা

জুন ২৮

জর্ডান–আর্জেন্টিনা

ডালাস

সকাল ৮টা