বিশ্বকাপের সর্বাধিক পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। বৈশ্বিক এ টুর্নামেন্টের শুরুর আসর থেকে প্রতিবার অংশ নেওয়া একমাত্র দল সেলেসাওরা। এবারের ড্র’তে ‘সি’ গ্রুপে পড়েছে ব্রাজিল। গ্রুপে সঙ্গী হিসেবে পেয়েছে কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোকে। সঙ্গে আছে হাইতি ও স্কটল্যান্ড।
ব্রাজিল বিশ্বকাপ মিশন শুরু করবে ১৪ জুন। নিউইয়র্ক-নিউজার্সিতে ভোর চারটায় মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ‘হেক্সা মিশনে’ নামবে সেলেসাওরা। ব্রাজিলের পরের দুটি ম্যাচ ২০ ও ২৫ জুন।
এক নজরে দেখে নিন, গ্রুপ পর্বে ব্রাজিলের ম্যাচের সূচি:
তারিখ | ম্যাচ | ভেন্যু | বাংলাদেশ সময় |
জুন ১৪ | ব্রাজিল–মরক্কো | নিউইয়র্ক–নিউজার্সি | ভোর ৪টা |
জুন ২০ | ব্রাজিল–হাইতি | ফিলাডেলফিয়া | সকাল ৭টা |
জুন ২৫ | স্কটল্যান্ড–ব্রাজিল | মায়ামি | ভোর ৪টা |


বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচগুলো কবে কোথায়
