ঠাকুরগাঁওয়ে ‘জমিদারের নিলাম’ সম্পন্ন, মূল আয়োজন কোরবানি ঈদের আগেই

স্কুলভিত্তিক ফুটবল টুর্নামেন্ট ‘লিগ্যাসি লিগের’ দ্বিতীয় মৌসুমের নিলাম অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের এবারের নিলামকে ‘জমিদারের নিলাম ২.০’ হিসেবে অভিহিত করা হয়েছে।

নিলামে অন্তত ২৫০ জন খেলোয়াড়ের নাম উঠেছিল। টুর্নামেন্টে অংশ নেওয়া ১৬ দল সেই নিলাম থেকে স্কোয়াড গঠন করেছে।

টুর্নামেন্টের মূল পর্ব মাঠে গড়াবে মে মাসের শেষ দিকে। আসন্ন কোরবানির ঈদের ৫ দিন আগে হবে টুর্নামেন্টের উদ্বোধন। সেদিন জার্সি উন্মোচনসহ কনসার্ট আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছে টুর্নামেন্টের আয়োজকেরা।

স্কুলভিত্তিক ফুটবল এই টুর্নামেন্টের ফাইনাল হবে ঈদের আগের দিন। শিরোপা নির্ধারণী ম্যাচের দিনও নানান আয়োজনের পরিকল্পনা করছেন তারা।