আগামী শুক্রবার সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে শুরু হচ্ছে থমাস ডুলি অধ্যায়। সেই ম্যাচেই বাংলাদেশ লিখতে যাচ্ছে নতুন ইতিহাস। এই প্রথম ইউরোপের মাটিতে কোনো ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ।
সেই ম্যাচের জন্য গত সপ্তাহে ৩০ সদস্যের দল দিয়েছিলেন ডুলি। সেখান থেকে কাঁটছাঁট করে আজ ২৩ সদস্যের চূড়ান্ত ঘোষণা করেছেন বাংলাদেশের নতুন কোচ। চূড়ান্ত দলে টিকে গেছেন গোলকিপার আনিসুর রহমান জিকো। প্রায় তিন বছর পর জাতীয় দলে খেলার দ্বারপ্রান্তে ২৮ বছর বয়সী এ গোলকিপার।
দলে অনুমিতভাবেই আছেন হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া, শমিত সোম, ফাহামেদুল ইসলাম, জায়ান আহমেদের মতো তারকারা।
অবশ্য সান মারিনোর বিপক্ষে ম্যাচটা ডুলির জন্যও অগ্নিপরীক্ষার মতো। কয়েকদিন আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, এই ম্যাচটা দেখেই ডুলির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড:
গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন, আনিসুর রহমান জিকো
ডিফেন্ডার: তারিক কাজী, তপু বর্মণ, জায়ান আহমেদ, শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, ঈসা ফয়সাল
মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শেখ মোরসালিন, হামজা দেওয়ান চৌধুরী, শমিত সোম, সৈয়দ কাজেম কিরমানি শাহ্
ফরোয়ার্ড: ফাহামেদুল ইসলাম, শাহারিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম ও রফিকুল ইসলাম।