আর্জেন্টিনার জার্সিতে মেসির যত রেকর্ড, দেখে নিন এক নজরে

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পিএম

১৭ আগস্ট ২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নামেন লিওনেল মেসি। ২১ বছর পর, ২০২৬ সালের আগস্টের শেষ দিনে (৩১ আগস্ট) এ পথচলা থামিয়ে দেওয়ার ঘোষণা দেন তিনি।

দীর্ঘ দুই দশকের বেশি এই পথচলায় আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ১২৫টি। এর বাইরে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৬৮ গোল। আর্জেন্টিনাকে এনে দিয়েছেন দীক্ষ আকাঙ্ক্ষিত বিশ্বকাপ। দুবার জিতেছেন কোপা আমেরিকার, একবার ফিনালিসিমা। গড়েছেন অসংখ্য রেকর্ড।

এক নজরে দেখে নেওয়া যাক, আর্জেন্টিনার জার্সিতে মেসির যত উল্লেখযোগ্য অর্জন:

আর্জেন্টিনার হয়ে চার শিরোপা

২০২১ কোপা আমেরিকা দিয়ে শুরু, এরপর ২০২২ এ ফিনালিসিমা, একই বছরে বিশ্বকাপ ও ২০২৪-এ আরেকটা কোপা আমেরিকা; আর্জেন্টিনার হয়ে এই চারটি শিরোপা জিতেছেন মেসি।

২০৭ ম্যাচে ১৯৩ গোলে সরাসরি অবদান

আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন মেসি। পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৬৮টি। অর্থাৎ মোট ১৯৩টি গোলে সরাসরি অবদান রেখেছেন।

বাঁ পায়েই ১১১ গোল

মেসির ১২৫টি আন্তর্জাতিক গোলের ১১১টিই এসেছে তাঁর বিখ্যাত বাঁ পা থেকে। ডান পায়ে করেছেন ১২টি গোল। মাথা দিয়ে দুটি এবং শরীরের অন্য অংশ দিয়ে করেছেন একটি গোল।

বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ ২১ গোল

সর্বশেষ বিশ্বকাপে ৮ গোল করেছেন মেসি। তাতে বৈশ্বিক এ টুর্নামেন্টে ২১ গোল হয়ে গেছে তাঁর। বিশ্বকাপ ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ গোল। ২২ গোল নিয়ে এবারই মেসিকে ছাড়িয়ে গেছেন কিলিয়ান এমবাপ্পে।

বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি গোল ও মিস— দুটিই মেসির

বিশ্বকাপে মেসি সবমিলিয়ে পেনাল্টি শট নিয়েছেন ১০টি। এর মধ্যে ৭টিতে লক্ষ্যভেদ করেছেন, আর মিস করেছেন ৩টি। পেনাল্টি থেকে গোল ও মিস- দুটোই মেসির।

বিশ্বকাপে একাধিক রেকর্ড

বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ (৩৪টি) খেলা, সর্বোচ্চ ম্যাচ (২৩টি) জেতা, সর্বোচ্চ অ্যাসিস্ট (১২টি) এবং বক্সের বাইরে সর্বোচ্চ (৬টি) গোল— এই চারটি রেকর্ডেও মেসির সমকক্ষ আর কেউ নেই।

আর্জেন্টিনার হয়ে তিনটি বিশ্বকাপ ফাইনাল

২০১৪, ২০২২ ও ২০২৬—এই তিনটি বিশ্বকাপের ফাইনালে মেসি শুরু থেকেই মাঠে ছিলেন। ৩৯ বছর ২৫ দিন বয়সে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে খেলে তিনি বিশ্বকাপ ফাইনালে খেলা সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড খেলোয়াড়ও হয়েছেন।

মেজর টুর্নামেন্টে সর্বোচ্চ গোল

ছেলেদের মেজর আন্তর্জাতিক টুর্নামেন্টে সবচেয়ে বেশি (৩৫টি) গোলের রেকর্ডও মেসির।

অভিষেকের ২১ বছর পর বিদায়

২০০৫ সালের ১৭ আগস্ট হাঙ্গেরির বিপক্ষে আর্জেন্টিনার হয়ে অভিষেক হয়েছিল মেসির। বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। মাঠে নামার এক মিনিটের মধ্যেই প্রতিপক্ষের খেলোয়াড় ভিলমোস ভানচাককে কনুই মেরেছেন বলে রেফারি তাঁকে লাল কার্ড দেখান। অর্থাৎ, যে আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু হয়েছিল লাল কার্ড দিয়ে, ২১ বছর পর সেই ক্যারিয়ার শেষ হলো অসংখ্য রেকর্ড আর অগণিত স্মৃতি নিয়ে।

 

একনজরে মেসির যত রেকর্ড:

আর্জেন্টিনার হয়ে ১১টি হ্যাটট্রিক করেছেন মেসি।

জাতীয় দলের জার্সি গায়ে ৪৫টি ভিন্ন দলের বিপক্ষে গোল করেছেন।

বিশ্বকাপে সবচেয়ে বেশি ৩৪টি ম্যাচ খেলেছেন।

বিশ্বকাপে সবচেয়ে বেশি ২৩টি ম্যাচ জিতেছেন।

বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ বার ম্যান অব দ্য ম্যাচ।

দুটি বিশ্বকাপে গোল্ডেন বল জেতা একমাত্র ফুটবলার।

দুটি কোপা আমেরিকায় সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন।

যৌথভাবে সর্বাধিক ৬টি বিশ্বকাপ খেলেছেন।

মেজর টুর্নামেন্টে সর্বাধিক ৩৫টি গোল।

বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ২১ গোল।

আন্তর্জাতিক ফুটবলে দ্বিতীয় সর্বোচ্চ ১২৫ গোল।

আন্তর্জাতিক ফুটবলে দ্বিতীয় সর্বোচ্চ ২০৭ ম্যাচ।

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ৬৮ অ্যাসিস্ট।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর