এমবাপের জোড়া গোল, ইরাককে ৩-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ফ্রান্স

এমবাপের জোড়া গোলে ইরাককে ৩-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ফ্রান্স।

ইরাককে শুরু থেকেই চেপে ধরে ফ্রান্স। গোল পেতে খুব একটা অপেক্ষা করতে হয়নি তাদের। ১৪ মিনিটে এমবাপের গোলে এগিয়ে যায় দেশম শিষ্যরা।

এবারের আসরে রিয়াল তারকার এটি তৃতীয় গোল। প্রথমার্ধে আর গোল পায়নি ফরাসিরা। এরপর শুরু হয় বৃষ্টি।

বজ্রপাতের পূর্বাভাসের কারণে দুই ঘণ্টা দেরিতে শুরু হয় ম্যাচ। বিরতি থেকে ফিরেও ফ্রান্সের দাপট। ৫৪ মিনিটে নিজের জোড়া পূরণ করেন এমবাপে। তাতে মেসির পর ক্লোসার ১৬ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলেন ফরাসি অধিনায়ক।

৬৬ মিনিটে ব্যবধান বাড়ান ডেমবেলে। দাপুটে জয়ে রাউন্ড অফ থার্টি-টুতে ফ্রান্স। অন্যদিকে, টানা দুই হারে গ্রুপ পর্ব থেকে ছিটকে গেল ইরাক।