মেসির অনন্য রেকর্ড, নকআউটে আর্জেন্টিনা

আপডেট : ২৩ জুন ২০২৬, ০১:৩০ এএম

আগের ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেই বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে মিরোস্লাভ ক্লোসার পাশে বসেছিলেন লিওনেল মেসি। জার্মানির সাবেক তারকাকে ছাড়িয়ে যেতে আজ মাত্র একটি গোল দরকার ছিল আর্জেন্টাইন অধিনায়কের। কিন্তু মেসি গোল করলেন দুটি। তাতে বিশ্বকাপে ইতিহাসে সর্বোচ্চ ১৮টি গোল হয়ে গেছে মেসির।

আর্জেন্টাইন অধিনায়কের জোড়া গোলে ভর করে অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। তাতে এক ম্যাচ হাতে রেখে নকআউট নিশ্চিত হয়েছে লিওনেল স্কালোনির দলের।

ডালাসে ম্যাচের শুরুতেই গোলের দারুণ সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। লাওতারো মার্তিনেস আক্রমণে উঠলে বক্সের ভেতর অস্ট্রিয়ার দুই ডিফেন্ডারের চাপে পড়ে যান আর্জেন্টাইন স্ট্রাইকার। পেনাল্টির আবেদন করে আর্জেন্টিনা। ভিএআর যাচাইয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন মেসি। আর্জেন্টাইন কিংবদন্তির শট পোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যায়।

তাতে একটা অনাকাঙ্ক্ষিত রেকর্ডে ওঠে মেসির নাম। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ৩টি পেনাল্টি মিসের রেকর্ড এখন মেসির।

তবে এই হতাশা দূর করতে বেশি সময় নেননি মেসি। ৩৮ মিনিটে দর্শনীয় এক গোলে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। একই সঙ্গে ক্লোসাকে ছাড়িয়ে যান আর্জেন্টাইন অধিনায়ক।

বাঁপ্রান্ত থেকে ফাকুন্দো মেদিনার ক্রসে ডামি করেছিলেন থিয়াগো আলমাদা। ওই অবস্থায় মেসি যে শট নিতে পারেন, সেটা কেউ হয়তো চিন্তাও করেনি। সে কারণেই কিনা মেসির শট ঠেকাতে অস্ট্রিয়া গোলকিপারের চেষ্টা ব্যর্থতায় পরিণত হয়।

মেসির ওই গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে দুদলই বেশ কিছু আক্রমণ করলেও আর কোনো গোল হচ্ছিল না। মনে হয়েছিল, ম্যাচটা বোধহয় ১-০ গোলেই জিতে যাবে আর্জেন্টিনা। তবে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান মেসি।

শুরুতে মেসির পাসে সহজ সুযোগ পেয়েছিলেন হুলিয়ান আলভারেস। কিন্তু আতলেতিকো মাদ্রিদ স্ট্রাইকারের শট অস্ট্রিয়া ডিফেন্ডারের গায়ে লেগে ফেরত আসে। ফিরতি বল পেয়ে যান মেসি। তাঁর প্রথম প্রচেষ্টা ঠেকান আরেক ডিফেন্ডার। আবারও ফিরতি বল পান মেসি। এবার আর ঠেকাতে পারেননি কেউ। ব্যস! বল অস্ট্রিয়ার জালে। আর আর্জেন্টিনা জিতে গেল ২-০ ব্যবধানে।

টানা দুই জয়ে ৬ পয়েন্ট জে গ্রুপের শীর্ষে থাকা আর্জেন্টিনার নকআউট নিশ্চিত হয়েছে। আগামী রোববার গ্রুপপর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

বয়স যে স্রেফ একটা সংখ্যা, তা আরও একবার প্রমাণ করেছেন ৪০-এ পা দিতে যাওয়া লিওনেল মেসি! আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচেই ম্যাজিকাল এক হ্যাটট্রিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে তিনি...
উড়ন্ত শুরুর পর ধাবাহিকতা রাখার চ্যালেঞ্জ আর্জেন্টিনার। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রিয়া। ডালাসে ম্যাচ শুরু আজ বাংলাদেশ সময় রাত ১১টায়। এ ম্যাচেও মেসিকে ঘিরে পরিকল্পনা...
নেইমারের প্রত্যাবর্তনের অপেক্ষায় ব্রাজিল। গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন তারকা ফরোয়ার্ড। তবে, কতক্ষণ তাকে খেলাবেন আনচেলত্তি তা ঠিক হয়নি।
বেলজিয়ামকে রুখে দিয়ে গোলশূন্য ড্র করেছে ইরান। ইরানের রক্ষণদুর্গের সামনে যেন অসহায় আত্মসমপর্ণ বেলজিয়ামের।
প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুদিনের সরকারি সফর সম্পন্ন করে স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের উদ্দেশে রওনা হন। কুয়ালালামপুর...
বরিশাল বিএম কলেজের শিক্ষার্থী ও জেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিনের ওপর হামলার অভিযোগ উঠেছে।  সোমবার সন্ধ্যার দিকে নগরীর জিয়া সড়কে বসে এই হামলার ঘটনা ঘটে। বিষয়টি বিএম কলেজ পর্যন্ত গড়ালে রাতে...
সন্তান হিসেবে বয়স্ক বাবা-মায়ের ভরণপোষণ না করাকে অন্যায়। তাই, এটি প্রতিরোধে বিদ্যমান আইন কঠোরভাবে প্রয়োগের দাবি জানিয়েছেন রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের চেয়ারম্যান হালিদা হানুম আখতার।...
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার রাত ৯টা ২৮ মিনিটের দিকে কয়েক সেকেন্ডের এ মৃদু ভূমিকম্পটি অনুভূত হয়। 
লোডিং...

এলাকার খবর