স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে প্রস্তুত নেইমার, পুরোদমে চলছে অনুশীলন

চোট কাটিয়ে ফেরা নেইমার পুরোদমে অনুশীলন করেছেন সতীর্থদের সাথে। আগামী বৃহস্পতিবার স্কটল্যান্ডের বিপক্ষে নেইমার-ভিনিসিয়াসের রসায়ন দেখার অপেক্ষা।

মরক্কো ম্যাচের ধাক্কা সামলে হাইতির বিপক্ষে দাপুটে জয়ে আত্মবিশ্বাসী ব্রাজিল দল। নেইমার অনুশীলনে ফেরায় সাহস বেড়েছে। পুরোদমে অনুশীলনে ওয়ার্ম-আপ, বল নিয়ে ড্রিল, শুটিংয়ে বেশ স্বাচ্ছন্দ্যে দেখা গেছে তারকা ফরোয়ার্ডকে। স্কটল্যান্ড ম্যাচের আগে আরো তিনটি সেশন পাবেন। যেখানে পরিপূর্ণ প্রস্তুত হয়েই মাঠে নামতে পারবেন, আশা সেলেসাও ম্যানেজমেন্টের।

ব্রাজিল মিডফিল্ডার লুকাস পাকেতা বলেন, ‘নেইমারের পুরোদমে অনুশীলন, দলের সাথে মাঠে ফিরতে পারায় সবাই খুশি। জাতীয় দলে সে ভীষণ গুরুত্বপূর্ণ ফুটবলার। বিশ্বকাপে তার দারুণ ইতিহাস আছে। সে এখনও আমাদের অনেক সহযোগিতা করতে পারে।’