বিশ্বকাপ ফুটবলে রোমাঞ্চকর ম্যাচে সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে নকআউট পর্বে নরওয়ে। জোড়া গোল আলিং হালান্ডের। নরওয়ের জার্সিতে ৫৮তম গোল ম্যান সিটি তারকার।
নিউজার্সির মাঠে প্রথমার্ধের শেষ দিকে মার্কুস পেডারসেনের গোলে লিড নেয় নরওয়ে।বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন হালান্ড। পাঁচ মিনিটের মধ্যে এক গোলে শোধ দিয়ে সেনেগালকে ম্যাচে ফেরান ইসমাইলা সার। ৫৮ মিনিটে জোড়া পূরণ করেন ফরোয়ার্ড হালান্ড।
নিজেদের প্রথম ম্যাচে ইরাকের বিপক্ষেও জোড়া গোল করেছিলেন নরওয়ে তারকা। ৩-১ গোলে পিছিয়ে পড়েও আক্রমণের গতি বাড়ায় সেনেগাল। ইনজুরি সময়ে নরওয়ের জালে দ্বিতীয় গোল ফরোয়ার্ড সারের।
৩-২ গোলের জয়ে গ্রুপ পর্ব থেকে নকআউটে খেলা নিশ্চিত হলো কোচ সুলবাকেনের নরওয়ের। দেশটির বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয়বার দারুণ অর্জন। ১৯৯৮ বিশ্বকাপে প্রথমবার নকআউটে খেলেছিল নরওয়ে। প্রথম দুই ম্যাচেই হেরে প্রায় ছিটকে গেলে সেনেগাল।