কঙ্গোর বিপক্ষে ড্রয়ে বিশ্বকাপ শুরু করা পর্তুগাল ঘুরে দাঁড়িয়েছে। রোনালদোর জোড়া গোলে, উজবেকিস্তানকে হারিয়েছে ৫-০ ব্যবধানে।
হোঁচট খেয়ে বিশ্বকাপ শুরু করা পর্তুগালের জন্য উজবেকিস্তান ম্যাচ ছিল বাঁচা-মরার লড়াই। এদিনও হোঁচট খেলে বিদায়ের শঙ্কায় পড়তে হতো।
শুরুটা হলো প্রত্যাশা মতো। চাপ সামলে ম্যাচের ৬ মিনিটে আসরে নিজের প্রথম গোলটি করেন রোনালদো। সেই সাথে দলকেও লিড এনে দেন।
পর্তুগালের দ্বিতীয় গোলটি বিশেষ। সেট পিসে যেভাবে প্রতিপক্ষকে বোকা বানিয়ে গোল করলেন নুনো মেন্দেস, তার কৃতিত্ব মেন্দেসের সাথে অস্টিন ম্যাকফির ওপরও বর্তায়। আলোচিত সেট পিস বিশেষজ্ঞ ম্যাকফি যে পর্তুগালের অ্যাসিস্ট্যান্ট কোচ।
বিরতির আগেই জোড়া পূর্ণ করেন রোনালদো। সেই সাথে পর্তুগালকে নির্ভার করে দেন। দ্বিতীয়ার্ধেও পর্তুগালের দাপট। আত্মঘাতী গোলে ব্যবধান আরো বাড়ায়। শেষে বদলি নেমে রাফায়েল লেয়াও স্কোরশিটে নাম তুলেন।
ম্যাচে একাধিকবার হ্যাটট্রিকের সুযোগ এসেছিল রোনালদোর। একেবারে অন্তিম মুহূর্তেও। কিন্তু কাজে লাগাতে পারেননি।