জর্ডান ম্যাচের আগে দুঃসংবাদ পেল আর্জেন্টিনা  

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৯:১৬ পিএম

অস্ট্রিয়ার বিপক্ষে লিওনেল মেসির জোড়া গোলে আর্জেন্টিনার নকআউট পর্ব নিশ্চিত হয়েছে। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে নামার আগে দুঃসংবাদ পেয়েছে আলবিসেলেস্তেরা।

অস্ট্রিয়ার বিপক্ষে ডান হাঁটুতে আঘাত পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন আর্জেন্টিনার তারকা ডিফেন্ডার ক্রিস্তিয়ান “কুটি” রোমেরো। এই ঘটনায় আর্জেন্টিনা শিবিরে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। প্রাথমিকভাবে চোট গুরুতর নয় বলেই মনে করা হচ্ছে। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামী ম্যাচে জর্ডানের বিপক্ষে খেলবেন না রোমেরো।

কয়েক দিনের মধ্যে তার বিস্তারিত মেডিকেল পরীক্ষা করা হবে। তবে আর্জেন্টিনা সমর্থকদের জন্য চিন্তার বার্তা হলো, ডান হাঁটুতে এবার রোমেরো যে আঘাত পেয়েছেন, সেখানেই টটেনহ্যামের হয়ে খেলতে গিয়ে লিগামেন্টে চোট পেয়েছিলেন। 

ম্যাচে শেষে গতকাল সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি বলেন, ‘চোট কতটা গুরুতর, সেটা আমরা এখনও জানি না। তবে এটা এমন একটি সমস্যা, যেটা নিয়ে সে আগেও ভুগেছে। আশা করি বিষয়টি গুরুতর কিছু নয়। শুধু সে আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় বলেই নয়, একজন ফুটবলারের জন্যও এমন কিছু দেখতে ভালো লাগে না।’

ম্যাচ চলাকালে রোমেরোকে বেঞ্চে বসে হাঁটুতে বরফ দিতে দেখা যায়। তবে রোমেরো নিজেই সমর্থকদের আশ্বস্ত করে ম্যাচ শেষে বলেন, “আমি জানতাম এমনটা হতে পারে। তিন-চার দিনের মধ্যেই আবার ফিরতে পারব।”

ম্যাচের প্রায় এক ঘণ্টার মাথায় তার পরিবর্তে নিকোলাস ওতামেন্দিকে নামান আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। রোমেরো না থাকায় জর্ডান ম্যাচে আগামী ২৮ জুন শুরুর একাদশে নিকোলাস ওতামেন্দিকে দেখা যেতে পারে।

এবারের বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে মাঠে নামছে পর্তুগাল। টেক্সাসে বাংলাদেশ সময় রাত ১১টায় পর্তুগিজদের প্রতিপক্ষ উজবেকিস্তান।
বিশ্বকাপ ফুটবলে রোমাঞ্চকর ম্যাচে সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে নকআউট পর্বে নরওয়ে। জোড়া গোল আলিং হালান্ডের। নরওয়ের জার্সিতে ৫৮তম গোল ম্যান সিটি তারকার। 
চোট কাটিয়ে ফেরা নেইমার পুরোদমে অনুশীলন করেছেন সতীর্থদের সাথে। আগামী বৃহস্পতিবার স্কটল্যান্ডের বিপক্ষে নেইমার-ভিনিসিয়াসের রসায়ন দেখার অপেক্ষা।
এমবাপের জোড়া গোলে ইরাককে ৩-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ফ্রান্স।
দেশের হাওর এলাকা সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনার সুরমা কুশিয়ারা, সোমেশ্বরী নদীর পানি দ্রুতগতিতে বেড়ে বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। বন্যাপূর্বাভাস কেন্দ্র বলছে, আগামী ৪৮ ঘণ্টায় নীলফামারী,রংপুর,...
অর্থনীতির স্বার্থে পরিচালন ব্যয় কমাতে সরকারের আকার কমানোর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অর্থনীতি গবেষক অধ্যাপক আবু আহমেদ। তিনি বলেন, অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে না পারলে সবার বিপদ হবে। সংসদের...
কবির হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে কৃষকের জীবন, সংগ্রাম ও সম্ভাবনাকে তুলে ধরে সাধারণ মানুষের কাছে ব্যাপক পরিচিতি লাভ করেন। সম্প্রতি তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে কৃষক কার্ড নেওয়ার...
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে আগের চুক্তির মতোই নতুন সমঝোতা হলে, আবারও সিন্ডিকেটের ফাঁদে পড়তে হবে বলে সতর্ক করেছেন অভিবাসন বিশেষজ্ঞরা। এজেন্সি বাছাইয়ের ক্ষমতা এককভাবে মালয়েশিয়াকে না দেওয়ার...
লোডিং...

এলাকার খবর