বিশ্বকাপ ২০২৬

শেষ ৩২-এ উঠল কারা, কার প্রতিপক্ষ কে

দেখতে দেখতে গ্রুপ পর্বের লড়াই প্রায় শেষের দিকে। গ্রুপ পর্বে আর মাত্র ৬টি ম্যাচ বাকি। এরই মধ্যে বিশ্বকাপের রাউন্ড অব থার্টি টু-র ৩২ দলের ২৮ দল নির্ধারিত হয়েছে। বাকি থাকা চারটি জায়গা দখল করবে কারা, সেটা জানতে অপেক্ষা করতে হবে আগামীকাল সকাল পর্যন্ত।

তবে সেই ৪টি দলের জন্য লড়াইয়ে আছে ৮ দল। বাকি ১২ দল এরই মধ্যে বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে।

 

এক নজরে দেখে নেওয়া যাক, রাউন্ড অব থার্টি টু নিশ্চিত হয়েছে যেসব দলের:

গ্রুপ এ: মেক্সিকো, সাউথ আফ্রিকা

গ্রুপ বি: সুইজারল্যান্ড, কানাডা, বসনিয়া ও হার্জেগোভিনা

গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো

গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে

গ্রুপ ই: জার্মানি, আইভরিকোস্ট ও ইকুয়েডর

গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন

গ্রুপ জি: বেলজিয়াম, মিসর

গ্রুপ এইচ: স্পেন, কেপ ভার্দে

গ্রুপ আই: ফ্রান্স, নরওয়ে ও সেনেগাল

গ্রুপ জে: আর্জেন্টিনা

গ্রুপ কে: কলম্বিয়া, পর্তুগাল

গ্রুপ এল: ইংল্যান্ড।

 

গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে যেসব দল:

হাইতি, তিউনিসিয়া, তুরস্ক, পানামা, চেক প্রজাতন্ত্র, কাতার, কুরাসাও, জর্ডান, নিউজিল্যান্ড, উরুগুয়ে, সৌদি আরব, ইরাক।

 

গ্রুপ পর্বের বাকি ৬ ম্যাচ শেষে শেষ ৩২ এর বাকি ৪ দলের নামও জানা যাবে। এরপর শুরু হবে নকআউটের উত্তেজনা।

শেষ ৩২-এর সবচেয়ে আলোচিত ম্যাচগুলোর একটি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও নবাগত কেপ ভার্দের লড়াই। প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই ইতিহাস গড়ে নকআউটে উঠেছে আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্রটি। এবার তাদের সামনে লিওনেল মেসির আর্জেন্টিনা।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলও কঠিন পরীক্ষার মুখে। ২৯ জুন জাপানের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। একই দিনে জার্মানির প্রতিপক্ষ প্যারাগুয়ে। অন্যদিকে নেদারল্যান্ডস খেলবে মরক্কোর বিপক্ষে।ইউরোপের দুই শক্তিশালী দল ফ্রান্স ও সুইডেন মুখোমুখি হবে ৩০ জুন দিবাগত রাতে। যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বসনিয়া, আর অস্ট্রিয়া খেলবে মিসরের বিপক্ষে।

 

এক নজরে দেখে নেওয়া যাক: রাউন্ড অব থার্টি টু-তে কার প্রতিপক্ষ কে?

সাউথ আফ্রিকা  - কানাডা (২৮ জুন, দিবাগত রাত ১টা)

ব্রাজিল- জাপান (২৯ জুন, রাত ১১টা)

জার্মানি – প্যারাগুয়ে (২৯ জুন, দিবাগত রাত ২.৩০ মিনিট)

নেদারল্যান্ডস – মরক্কো (৩০ জুন, সকাল ৭টা)

আইভরিকোস্ট – নরওয়ে (৩০ জুন, রাত ১১টা)

ফ্রান্স – সুইডেন (৩০ জুন, দিবাগত রাত ৩টা)

যুক্তরাষ্ট্র – বসনিয়া (২ জুলাই, সকাল ৬টা)

অস্ট্রিয়া – মিসর (৩ জুলাই, দিবাগত রাত ১২টা)

আর্জেন্টিনা – কেপ ভার্দে (৪ জুলাই, ভোর ৪টা)