জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ, চমক রাখলেন আনচেলত্তি!  

বিশ্বকাপের নকআউট পর্বের রাউন্ড অব থার্টি টু'র ম্যাচে আজ মাঠে নামছে ব্রাজিল। জাপানের বিপক্ষে হারলেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে পাঁচবারের চ্যাম্পিয়নদের। গুরুত্বপূর্ণ সেই ম্যাচের আগে নেইমার জুনিয়ররা সমর্থকরা খানিকটা হতাশ হতেই পারেন। আজও শুরুর একাদশে ফিরছেন না এই ফরোয়ার্ড। 

জাপানের বিপক্ষে দেখা যাবে না চোটে থাকা রাফিনিয়াকেও। তবে নেইমার দ্বিতীয়ার্ধে খেলবেন তা নিশ্চিত করেছেন কোচ কার্ল আনচেলত্তি। 

রাফিনিয়া এখনো ফিট না হওয়ায় স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের একাদশ নিয়েই আবারও মাঠে নামতে পারে ব্রাজিল।  

তবে কোচ আনচেলত্তি তার রক্ষণে পরিবর্তন করতে পারেন বলে খানিকটা আভাস পাওয়া গিয়েছে। ডগলাস সান্তোসের জায়গায় অ্যালেক্স সান্দ্রো  ব্রাজিলের প্রথম একাদশে ফিরতে পারেন। 

এছাড়া বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। মিডফিল্ডেও কোচ কার্লো আনচেলত্তি পরিবর্তনের পথে হাঁটছেন না। সর্বশেষ ম্যাচে দুইটি অ্যাসিস্ট করা ব্রুনো গিমারায়েসের সঙ্গে কাসেমিরো ও লুকাস পাকেতা মাঝমাঠ সামলাবেন।

চোটের কারণে এই ম্যাচে খেলতে না পারা রাফিনিয়ার জায়গায় আগের ম্যাচে শুরু করা তরুণ উইঙ্গার রায়ান নিজের জায়গা ধরে রাখছেন। 

আনচেলত্তি তার আগের ফরম্যাশনেই আজকের একাদশ সাজাচ্ছেন, যেখানে এই ইতালিয়ান ৪-৩-৩ ফরম্যাশনের শেষ ষোলোতে যাওয়ার লড়াইয়ে নামবেন। 

ব্রাজিলের সম্ভাব্য একাদশ:

আলিসন, দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ডগলাস সান্তোস,কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা, রায়ান, মাতেউস কুনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র।