ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগালের নাটকীয় জয়, নকআউটে প্রথম গোল রোনালদোর

যোগ করা সময়ে রামোসের গোলে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল। নকআউট পর্বে ক্যারিয়ারে প্রথমবার গোল পেলেন রোনালদো।

ম্যাচের শুরুর থেকে পর্তুগালের দাপট। ৩০ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় তারা। কিন্তু লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন রোনালদো।

বিরতি থেকে ফিরে আক্রমণে ধার বাড়ায় ক্রোয়েশিয়া। তারই ধারাবাহিকতায় ৫৩ মিনিটে পেরিসিচের গোলে এগিয়ে যায় গেল আসরের সেমি ফাইনালিস্টরা।

গোল হজম করে ম্যাচে ফেরার চেষ্টা চালায় পর্তুগাল। ৫৮ মিনিটে লিয়াওয়ের শট বারে লাগলে হতাশ হতে হয় তাদের। তিন মিনিট পর অফসাইডের কারণে কাটা পড়ে রোনালদোর গোল।

৬৮ মিনিটে পেনাল্টি থেকে তার লক্ষ্যভেদেই সমতায় ফেরে পর্তুগাল। যোগ করা সময়ে রামোসের গোলে জয় নিশ্চিত হয় পর্তুগিজদের।