অস্ট্রিয়াকে হারিয়ে শেষ ষোলোতে স্পেন, ওয়ারসাবালের জোড়া গোল

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০৭:৪৬ এএম

 ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে বড় জয় স্পেনের। অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে জায়গা করে নিয়েছে শেষ ষোলতে। স্পেনের পক্ষে জোড়া গোল করেন মিকেল ওয়ারসাবাল। দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে জয় পেলো স্পেন।

সেই ২০১০ বিশ্বকাপ ফাইনাল। নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়ে ইতিহাসে প্রথম বিশ্বকাপ জিতলো স্পেন। এরপর পেরিয়ে গেছে ১ যুগেরও বেশি সময়। স্পেনের সোনালি সময় কেবল হারিয়েছে। ২০১০ এর পর বিশ্বকাপের নকআউট পর্বে কোনো ম্যাচ জিততে পারেনি লা রোহা। দীর্ঘ ১৬ বছরের এই খরা কাটিয়ে এবার বড় জয় স্পেনের। অস্ট্রিয়াকে হারিয়ে শেষ ষোলতে ইয়ামালরা। 

কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে আসর শুরু করায় স্পেনকে নিয়ে শঙ্কা জেগেছিল। কিন্তু সময়ের সাথে সাথে স্পেন ফিরেছে স্বরূপে। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ওলমো-ইয়ামালরা।

৩৬ মিনিটে কুকুরেয়ার অ্যাসিস্টে, লিড এনে দেন ওয়ারসাবাল। ১-০ গোলে এগিয়ে থেকে, বিরতিতে যায় স্পেন।  

বিরতির পরও লা রোহাদের দাপট। ৬৬ মিনিটে পেদ্রোর গোলে লিড দ্বিগুণ করে।

শেষে ওয়ারসাবাল জোড়া পূর্ণ করলে বড় জয় নিশ্চিত হয় স্পেনের। এ গোলেও অ্যাসিস্ট করেন কুকুরেয়া। কুকুরেয়া-ওয়ারসাবালের রসায়ন ছিল এম্যাচে স্প্যানিশদের টার্নিং পয়েন্ট।

নেদারল্যান্ডস-জার্মানির বিদায়ে, ইউরোপীয় দলগুলোর আধিপত্য কমার শঙ্কা তৈরি হয়েছিল। তবে ফ্রান্স-বেলজিয়ামের পর স্পেন শেষ ষোলতে ওঠায় জমে উঠেছে বিশ্বকাপ। ট্রফি আমেরিকাতেই থাকবে নাকি ইউরোপে যাবে, তা এখন জটিল ধাঁধা। আফ্রিকার প্রতিনিধি মরক্কোও আছে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে।

যোগ করা সময়ে রামোসের গোলে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল। নকআউট পর্বে ক্যারিয়ারে প্রথমবার গোল পেলেন রোনালদো।
ফুটবল ইতিহাসে ২০০-র বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার কীর্তি আছে মাত্র চারজন ফুটবলারের। আর আজ প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে এমন দুজন মুখোমুখি হচ্ছেন, যাদের মোট ম্যাচ সংখ্যা চারশোরও বেশি। পর্তুগালের...
ম্যাচটি "পূর্বনির্ধারিত" বলে অভিযোগ করেন। শুধু সেনেকোই নয়, এই ম্যাচের পেনাল্টি নিয়ে ক্ষোভে ফুঁসেছে ফুটবলপ্রেমিরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই অভিযোগ করেছেন সেনেগালকে ডাকাতি করে হারানো হয়েছে। আল...
বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে জমে উঠছে নকআউট লড়াই। বাংলাদেশ সময় রাত ১টায় স্পেন মুখোমুখি হবে অস্ট্রিয়ার, আর ভোর ৫টায় বহুল প্রতীক্ষিত পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচে মুখোমুখি হবেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লুকা...
সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৪২ শতাংশে। যা গত ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ। আর খাদ্য মূল্যস্ফীতি ৯ দশমিক শূন্য ছয় শতাংশ। এর মধ্যে বেড়েছে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি ও ভোজ্য তেলের দাম। ফলে...
ইরানে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। আল-জাজিরা বলছে, শনিবার থেকে শুরু হওয়া ৬ দিনব্যাপী খামেনির জানাজা ও স্মরণসভা অনুষ্ঠিত হবে প্রতিবেশী...
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক সঙ্গে পাঁচটি সন্তান প্রসব করেছেন এক মা। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশু মৃত্যু হয়েছে। চিকিৎসকেরা বলছেন, নির্ধারিত সময়ের আগে কম ওজন নিয়ে জন্মগ্রহণ করায় জটিলতা...
দর্শকদের হাতে হাতে এখন দেখা যাচ্ছে রঙিন ‘ফ্যান ব্যান্ড’। সবচেয়ে অবাক করার বিষয়, এই ব্রেসলেট কিনতে কোনো টাকাই লাগছে না। একেবারে বিনামূল্যে দেওয়া হচ্ছে এগুলো। বিশ্বকাপের সবচেয়ে জনপ্রিয় স্মারকে পরিণত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর