সৌদি আরবে এক পলকে ৬৩ হাজার টাকা পাবেন এমবাপ্পে

এমবাপ্পে কি আল-হিলালে যাবেন? ছবি: টুইটারআল-হিলাল লিওনেল মেসিকে রাজি করাতে পারেনি। ১০০ কোটি ইউরোর লোভনীয় প্রস্তাবে রাজি না হয়ে যুক্তরাষ্ট্রের ফুটবলে ছাপ ফেলতে গেছেন সাতবারের বালন দ’র জয়ী। আল-হিলাল এখন অর্থ ব্যয়ের নতুন পথ খুঁজে নিচ্ছে।

মেসির সাবেক সতীর্থ কিলিয়ান এমবাপ্পেই এখন তাদের লক্ষ্য। তাঁকে টানতে পিএসজিকে চোখ শুধু কপালে তোলা নয়, একদম মাথা থেকে বেরিয়ে আকাশে তোলার প্রস্তাব দিয়েছে সৌদি ক্লাব। চুক্তির এক বছর বাকি আছে এমন এক ফুটবলারের জন্য ৩০ কোটি ইউরো দিতে চায় আল-হিলাল।

দলবদলের বিশ্বরেকর্ড পিএসজি গড়েছিল ২০১৭ সালে। বার্সেলোনা থেকে নেইমার জুনিয়রকে ছিনিয়ে আনতে ২২ কোটি ২০ লাখ ইউরো ব্যয় করেছিল। অঙ্কটা এতটাই অবিশ্বাস্য যে গত ছয় বছরে দলবদলের বাজার অনেক বদলে যাওয়ার পরও নেইমারের সে রেকর্ড ভাঙতে পারছিলেন না কেউ। এবার তা হওয়ার সম্ভাবনা জেগেছে।

২০১৭ সালেই এমবাপ্পেকে নিতে ১৮ কোটি ইউরো ব্যয় করেছিল পিএসজি। কিন্তু যোগ দেওয়ার পর থেকেই সুযোগ পেলেই রেয়াল মাদ্রিদের প্রতি ভালোবাসার কথা জানিয়েছেন। এ মৌসুমে এমবাপ্পে যে ইঙ্গিত দিচ্ছেন, ২০২২ সালে যা করতে পারেননি, সেটি ২০২৪ সালে করবেন। ফ্রিতে যাবেন মাদ্রিদে।

বিশ্বের সবচেয়ে কাঙ্খিত ফুটবলার এভাবে ক্লাব ছাড়লে সেটা কাতারের মালিকানাধীন পিএসজির অহমে আঘাত দেবে। তাই তাঁকে এই মৌসুমেই দলবদল করতে বলছে দলটি। কিন্তু এমবাপ্পেকে কিনতে কোনো প্রস্তাব দিচ্ছে না রেয়াল মাদ্রিদ। এমবাপ্পেও বোনাস না নিয়ে ক্লাব ছাড়তে রাজি নন। এই অবস্থায় আল-হিলাল বিশ্ব রেকর্ড গড়ার এক অঙ্কের প্রস্তাব দিয়েছে, তাই সেটা সঙ্গে সঙ্গে মেনে নিয়েছে পিএসজি।

মেসি, রোনালদো ও এমবাপ্পের (প্রস্তাবিত) বেতনের তুলনা। গ্রাফিক্স: ইনডিপেনডেন্ট ওদিকে ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, ফিরমিনো, রিয়াদ মাহরেজদের সৌদি আরবে নিতে পারলেও এখনো প্রো-লিগকে কেউ গুরুত্ব দিচ্ছেন না। এখনো এই লিগকে চাইনিজ সুপার লিগকে ‘বৃদ্ধাশ্রম’ হিসেবে দেখছেন সবাই। এর আবির্ভাবে বয়স খেলোয়াড়রা অবসরের আগে দু-পয়সা কামিয়ে নিচ্ছেন।

কিন্তু এমবাপ্পেকে যদি এক বছরের জন্যও নিতে পারে, সঙ্গে সঙ্গে লিগের চেহারা বদলে যাবে। বর্তমান প্রজন্মের সবচেয়ে বড় খেলোয়াড় যে লিগে যাবেন, সে লিগকে চাইলেও অগ্রাহ্য করা সম্ভব নয়।

এসব তো পিএসজি ও আল-হিলালের দৃষ্টিভঙ্গি। কিন্তু ২৪ বছরের এমবাপ্পে কেন ক্যারিয়ারের মধ্যগগণে যাবেন সৌদি আরবে? এখানেই আসছে লোভনীয় প্রস্তাবের অংশটা।

এতদিন যখন ব্যাপারটা শুধু ‘গুজব’ পর্যায়ে ছিল, এবং ধীরে ধীরে যখন তা ‘গুঞ্জন’-এ রূপ নিচ্ছিল, তখন শোনা গিয়েছিল প্রতি মৌসুমে ২০ কোটি ইউরো পাবেন এমবাপ্পে। দুই বছরের চুক্তিতে ৪০ কোটি। এমবাপ্পে যাঁকে আদর্শ মানেন, রোনালদোও এই অঙ্ক পাচ্ছেন আল-নাসরে।

কিন্তু গতকাল এমবাপ্পেকে যে বেতন দেওয়ার খবর এসেছে তা সত্যিকার অর্থেই অকল্পনীয় ছিল গতকালের আগপর্যন্ত। এমবাপ্পেকে বেতনের বাইরে আরও অনেক আর্থিক প্রনোদনা। বোনাস, স্পনসরশিপ, তাঁর ইমেজ-রাইটের শতভাগ আর সে সঙ্গে কর থেকে মুক্তি। সব মিলিয়ে বছরে ৭০ কোটি ইউরো!

একভাবে চিন্তা করলে মাসে এমবাপ্পে ৫ কোটি ৮৩ লাখ ইউরো আয় করবেন। সেটা এক দিনে টেনে আনলে ১৯ লাখ ইউরো। এভাবে, ঘন্টা, মিনিট পার হয়ে সেকেন্ডে এলে যা দাঁড়ায় ২২ ইউরোতে।

অর্থাৎ এক পলকে (২৪ সেকেন্ডে) এমবাপ্পে আয় করবেন ৫২৮ ইউরো। বাংলাদেশের আজকের মূল্যমানে যা ৬৩ হাজার ৬০৫ টাকা। এমবাপ্পে কি এমন অর্থের টান এড়াতে পারবেন