টিভিতে মোবাইলে কোন খেলা কোথায় দেখবেন

আজ ক্রিকেট বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের খেলা। বিশ্বকাপে দুই দলের সর্বশেষ দেখায় বড় একটা দাগা খেয়েছিল দক্ষিণ আফ্রিকা। গ্রুপের শীর্ষ দল হওয়ার পথে থাকা প্রোটিয়ারা নেদারল্যান্ডসের কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই বিদায় নিয়েছিল গত বছর।

আজ তাই দক্ষিণ আফ্রিকার কাছে ম্যাচটি প্রতিশোধের। ওদিকে নেদারল্যান্ডসের জন্য আবারও দুর্দান্ত কিছু দেখানোর উপলক্ষ্য।

এদিকে বাংলাদেশের ফুটবলের জন্য আজ মহাগুরুত্বপূর্ণ দিন। ২০২৬ বিশ্বকাপে খেলার স্বপ্ন এখনো দেখে না দল, কিন্তু অন্তত বাছাইপর্বে ভালো করার আশা করে। সেই বাছাইপর্বে থাকতে পারবে কিনা, সেটা নিশ্চিত করে দেবে আজকের দিনটা। মালদ্বীপের সঙ্গে প্রাক-বাছাইপর্বের দ্বিতীয় লেগের খেলা আজ। প্রথম লেগে অন্তিম মুহূর্তে গোল করে ড্র করেছিল বাংলাদেশ। আজ ঘরের মাঠেই খেলা।

আজকের খেলাগুলোর কোনটি টিভিতে বা মোবাইলে কখন কোথায় দেখা যাবে, জেনে নিন –

 

ক্রিকেট

বিশ্বকাপ ক্রিকেট

দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস

বেলা ২-৩০ মি., টি স্পোর্টস ও গাজী টিভি

 

ফুটবল

বিশ্বকাপ ফুটবল বাছাইপর্ব

বাংলাদেশ-মালদ্বীপ              

বিকেল ৫-৪৫ মি., নিউজ ২৪ ও টি স্পোর্টস ডিজিটাল

 

ইউরো বাছাইপর্ব

ফিনল্যান্ড-কাজাখস্তান

রাত ১০টা, সনি স্পোর্টস ২

সান ম্যারিনো-ডেনমার্ক

রাত ১২-৪৫ মি., সনি স্পোর্টস ১

ইংল্যান্ড-ইতালি

রাত ১২-৪৫ মি., সনি স্পোর্টস ২

উত্তর আয়ারল্যান্ড-স্লোভেনিয়া

রাত ১২-৪৫ মি., সনি স্পোর্টস ৩

সার্বিয়া-মন্টেনেগ্রো

রাত ১২-৪৫ মি., সনি স্পোর্টস ৫